বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা
কোলকাতার চারু মার্কেট এলাকায় আসানসোলের এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। শনিবার বিকেলে দেশপ্রাণ শাসমল রোডের একটি বাড়ির ভিতর থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়।
কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে কোলকাতার চারু মার্কেট থানার পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে বছর ২২ এর ওই যুবকের নাম অবিনাশ বাউড়ি। তাঁর বাড়ি আসানসোলে। লেনিন সরণী এলাকার একটি দোকানমালিকের বাড়িতে গাড়িচালক হিসাবে কাজ করতেন অবিনাশ। ভাড়া থাকতেন দেশপ্রাণ শাসমল রোডের একটি ফ্ল্যাটে। শনিবার সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট এর অপেক্ষায় রইছে পুলিশ।
প্রাথমিক তদন্তের পর পুলিশ এটিকে খুনের ঘটনা বলেই মনে করছে। কারণ ওই যুবকের গলায় এবং মুখে ও শশীরের একাধিক যায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তা ছাড়া দেহটি রক্তাক্ত অবস্থায় পড়েছিল। তবে এই ব্যাপারে নিশ্চিত হতে আরও তদন্ত প্রয়োজন বলে পুলিশ মনে করছে।।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…