Nadia-Malda-Murshidabad

পশ্চিম বঙ্গের মালদা জেলা থেকে যুবতী নিখোঁজ, উদ্ধার বাংলাদেশে

ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাযর মালদা জেলায় সক্রিয় নারী পাচার চক্র, অভিযোগ বিজেপির। কিভাবে এক যুবতী বাংলাদেশে পৌঁছে গেল জবাব কেন্দ্রীয় সরকার পরিচালিত বিএসএফকে দিতে হবে পাল্টা দাবি তৃণমূলের।


মালদার বামন গোলা থানার গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক যুবতী রাতারাতি নিখোঁজ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে, বামন গোলা থানায় নিখোঁজের অভিযোগ করা হয়।
এরপরই ওই যুবতী মালদা জেলার পার্শ্ববর্তী বাংলাদেশের নওগাঁ জেলার সপাহার থানার বামনপাড়া এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে উদ্ধার হয়। তার সাথে মাসুদ নামে এক বাংলাদেশি যুবক ছিল। এরপরই ওই যুবতীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের সপাহার থানার পুলিশ।
যুবতীর পরিবারের অভিযোগ এই যুবকের ব্যাপারে তারা কিছু জানে না সম্ভবত সোশ্যাল সাইটের মাধ্যমে এর সাথে পরিচয় হয়েছিল। এই যুবকের বাড়ি বাংলাদেশে। তাকে প্রেমের জালে ফাসিয়ে পাচার করা হচ্ছিল। কিভাবে মেয়েকে এখন ফেরত আনবে বুঝতে পারছে না পরিবার।
বিজেপি উত্তর মালদা সংগঠনিক জেলার সহ-সভাপতি তথা ওই এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য বীনা কীর্তনীয়া বলেন, মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় পাচার চক্র সক্রিয় হয়ে রয়েছে। লাভ জেহাদের নাম করে এই যুবতীকে পাচার করা হচ্ছিল। এই রাজ্যের পুলিশের উদাসীনতার কারণেই এই এলাকায় পাচার চক্র সক্রিয় আছে দীর্ঘদিন ধরে।
পাল্টা বামন গোলা ব্লক তৃণমূলের সভাপতি তথা বর্তমান জেলা পরিষদ সদস্য অশোক সরকার বলেন সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিএসএফের। কিভাবে এই যুবতী সীমান্ত পার করলো এর জবাব বিএসএফকে দিতে হবে। বিজেপির মুখে এসব মানায় না।
এই পরিস্থিতিতে মেয়েকে কিভাবে ফেরত পাবে, তা বুঝতে পারছে না ওই যুবতীর পরিবার। এখন দেখার কি ভাবে ঐ নিখোঁজ যুবতি বাংলাদেশ থেকে ফরে। আসে।।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

15 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

2 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago