Nadia-Malda-Murshidabad

MURSHIDABAD :- জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, বোমার আঘাতে জখম ASI! সালারে রাতভর উত্তেজনা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

রবিবার রাতে জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। মুর্শিদাবাদের সালার থানার খাড়েরা গ্রামে অভিযানে গিয়ে পুলিশের উপর বোমাবাজির অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে জখম হয়েছেন সালার থানার এক ASI, সাদেকুল আলী।

মুর্শীদাবাদ মেডিক্যাল কলেজ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে খাড়েরা গ্রামে একটি জুয়ার ঠেকে অভিযান চালাতে যায় সালার থানার পুলিশ। অভিযোগ, পুলিশ সেখানে পৌঁছতেই অভিযুক্তদের পক্ষ থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বোমার আঘাতে জখম হন ASI সাদেকুল আলী।

আহত পুলিশ আধিকারিককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাঝরাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে রাতেই এলাকায় পৌঁছান জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাড়েরা গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে বোমাবাজি এবং পুলিশকে আক্রমণের ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। একইসঙ্গে এলাকায় তল্লাশি ও তদন্ত চালাচ্ছে পুলিশ।

পুলিশের উপর হামলার ঘটনায় খাড়েরা গ্রামে রাতভর চরম উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় এখনও রয়েছে কড়া নিরাপত্তা।

News Editor

Recent Posts

দুর্গাপুজো মিটতেই ছটের প্রস্তুতি, ঘাট পরিদর্শনে কৃষ্ণেন্দু

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা দুর্গাপুজো মিটতেই এবার ছটপুজোর প্রস্তুতিতে তৎপরতা শুরু করলেন আসানসোল উত্তরের…

1 week ago

শারদোৎসবের আবহে বই প্রকাশের আসর, স্মরণে গল্পকার স্বপন ঘোষচৌধুরী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা উৎসবের আনন্দে যখন মেতে উঠেছে চারপাশ, তখনই বই ও সাহিত্যকে…

1 week ago

পালাবদলের পর উন্নয়নের পথে গতি? অরেঞ্জ লাইনে বেলেঘাটা–আইটি সেন্টার অংশে প্রথম ট্রায়াল রান, কলকাতা মেট্রোয় নতুন মাইলফলক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কবি সুভাষ–জয় হিন্দ…

3 weeks ago

বীরভূমে ৫০৮ কোটি টাকার রাস্তা প্রকল্প, বদলাবে দুই জাতীয় সড়কের চেহারা! কোন কোন এলাকার উপর দিয়ে যাবে নতুন কাজ?

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বীরভূমের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বদলের পথে কেন্দ্র। জেলার দুই…

4 weeks ago