Asansol

ক্লাস একাদশে সেরার স্বীকৃতি, ১ লক্ষ টাকার মেধাবৃত্তি সারদাপল্লীর জাহ্নবীকে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

পড়াশোনায় সাফল্যের মুকুটে নতুন পালক। ক্লাস একাদশের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ সামগ্রিক ফল করে ১ লক্ষ টাকার মেধাবৃত্তি পেলেন আসানসোলের সারদাপল্লীর বাসিন্দা জাহ্নবী শর্মা। তাঁর এই সাফল্যের খবরে খুশির হাওয়া শিল্পাঞ্চলে।


দ্য আসাম ভ্যালি স্কুলের তরফে জারি করা চিঠিতে জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ক্লাস একাদশের পরীক্ষায় সর্বোচ্চ Annual Aggregate-এর ভিত্তিতে জাহ্নবীকে এই মেধাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ₹১ লক্ষের মেধাবৃত্তির অর্থ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্কুলের ফি-র সঙ্গে সমন্বয় করা হবে।
সারদাপল্লীর মেয়ে জাহ্নবীর এই কৃতিত্বে পরিবার, প্রতিবেশী এবং পরিচিত মহলে আনন্দের আবহ। শিল্পাঞ্চলের এক পড়ুয়ার এমন সাফল্য আগামী দিনে আরও অনেক ছাত্রছাত্রীকে পড়াশোনায় উৎসাহিত করবে বলেই মনে করছেন তাঁর শুভানুধ্যায়ীরা।
জাহ্নবীর জন্য রইল বঙ্গলার জাগরণের আন্তরিক অভিনন্দন ও আগামী দিনের সাফল্যের শুভেচ্ছা।

News Editor

Recent Posts

Asansol girl Jahnavi wins ₹1 lakh merit scholarship

BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…

3 hours ago

MURSHIDABAD :- জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, বোমার আঘাতে জখম ASI! সালারে রাতভর উত্তেজনা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রবিবার রাতে জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ।…

1 day ago

ছিনতাই রুখতে গিয়ে গুলিবিদ্ধ প্রহরী, দু’রাউন্ড গুলি ছুড়ে পালাল মুখোশধারী দুষ্কৃতীরা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাতের অন্ধকারে 19 নম্বর জাতীয় সড়কের উপর ছিনতাইয়ের চেষ্টা রুখতে…

2 days ago

N. Franklin Jayakumar assumes charge as CMD, NCL

BANGLAR JAGRAN DOT COM KOLKATA - N. Franklin Jayakumar assumed charge as Chairman-cum-Managing Director (CMD)…

6 days ago

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

1 week ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

2 weeks ago