Asansol

প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ১১ তম প্রতিষ্ঠা দিবস পালিত আসানসোলে, রক্তদান শিবিরে ৯১ জনের অংশগ্রহণ

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা: প্রগ্রেসিভ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ১১ তম প্রতিষ্ঠা দিবস রবিবার আড়ম্বরের মধ্য দিয়ে পালিত হলো আসানসোলের পি.ডব্লিউ.ডি ইন্সপেকশন বাংলোতে। এই সংগঠনটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সহযোগী সংগঠন।

অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও বিচার দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সুবাসিনী ই, আসানসোল মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল জেলা হাসপাতালের সুপার ডা. নিখিল চন্দ্র দাস, অতিরিক্ত সুপার কঙ্কন রায় এবং আসানসোল জেলা ব্লাড ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সঞ্জিত চট্টোপাধ্যায়।
অনুষ্ঠানে সংস্থার জেলা কমিটির সভাপতি সুরজিত চট্টোপাধ্যায়, সম্পাদক শিশির কুমার দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য সুমনা সাহা সহ অন্যান্য নেতৃত্বরা অংশ নিয়ে, সংগঠনকে আরও শক্তিশালী করার সংকল্প ব্যক্ত করেন। বক্তাদের বক্তব্যে উঠে আসে, জেলার উন্নয়নমূলক কাজকর্মে অ্যাসোসিয়েশনের আরও সক্রিয় ভূমিকা নেওয়া হবে।

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে মোট ৯১ জন রক্তদান করেন। সংগৃহীত রক্ত আসানসোল জেলা ব্লাড ব্যাংকে জমা দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথিরা রক্তদাতাদের উৎসাহিত করেন এবং সমাজসেবামূলক কাজে সংগঠনের অবদানকে বিশেষভাবে প্রশংসা করেন।

সংগঠনের পক্ষ থেকে সুমনা সাহা জানান, আগামী দিনে শুধু পেশাগত ক্ষেত্রেই নয়, সমাজকল্যাণমূলক কাজেও তারা আরও বেশি মনোযোগ দেবেন।

News Editor

Recent Posts

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

5 days ago

Asansol girl Jahnavi wins ₹1 lakh merit scholarship

BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…

6 days ago

ক্লাস একাদশে সেরার স্বীকৃতি, ১ লক্ষ টাকার মেধাবৃত্তি সারদাপল্লীর জাহ্নবীকে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পড়াশোনায় সাফল্যের মুকুটে নতুন পালক। ক্লাস একাদশের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ…

6 days ago

MURSHIDABAD :- জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, বোমার আঘাতে জখম ASI! সালারে রাতভর উত্তেজনা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রবিবার রাতে জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ।…

7 days ago

ছিনতাই রুখতে গিয়ে গুলিবিদ্ধ প্রহরী, দু’রাউন্ড গুলি ছুড়ে পালাল মুখোশধারী দুষ্কৃতীরা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাতের অন্ধকারে 19 নম্বর জাতীয় সড়কের উপর ছিনতাইয়ের চেষ্টা রুখতে…

1 week ago

N. Franklin Jayakumar assumes charge as CMD, NCL

BANGLAR JAGRAN DOT COM KOLKATA - N. Franklin Jayakumar assumed charge as Chairman-cum-Managing Director (CMD)…

2 weeks ago