Paschim Bardhaman

অন্ডাল পাবলিক স্কুলে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে সেমিনারের সফল আয়োজন।

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

প্রতি বছরের মত এই বছরও আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস পালিত হলো অন্ডালে। এই দিবসের উদ্দেশ্য হল পৃথিবীতে বিদ্যমান বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, অণুজীব এবং বাস্তুতন্ত্র সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

২০২৫ সালে, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসের প্রতিপাদ্য হল “প্রকৃতির সাথে সামঞ্জস্য এবং টেকসই উন্নয়ন” যা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সাথে সামঞ্জস্য স্থাপন করা এবং টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সম্মিলিত প্রচেষ্টা চালানোর লক্ষ্যে, পশ্চিমবঙ্গ বিজ্ঞান ডক্টর এপিজে আব্দুল কালাম ফোরাম অন্ডাল কর্তৃক অন্ডাল পাবলিক স্কুলে একটি সেমিনার সফলভাবে আয়োজন করা হয়েছে। এই সেমিনারে অন্ডাল পাবলিক স্কুলের অধ্যক্ষ শ্রী অবনী ভূষণ দুবে, পশ্চিমবঙ্গ বিজ্ঞান ফোরামের কেন্দ্র সম্পাদক শ্রী ধনুষ ধরি রায়, জেলা সম্পাদক শ্রী কল্লোল ঘোষ, বিজয় ঠাকুর এবং বিভিন্ন বক্তারা তাদের মতামত উপস্থাপন করেন। তারা বলেন, যাতে আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুষম পরিবেশ নিশ্চিত করা যায়। রাজা রামমোহন রায় এর ২৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে, অন্ডাল পাবলিক স্কুলে বৃহস্পতিবার বিজ্ঞান সভা গঠন করা হয়েছিল এবং ভবিষ্যতে গণিত, রসায়ন, পদার্থবিদ্যার পরীক্ষাগার তৈরির প্রস্তাব করা হয়েছিল। যেখানে বিভিন্ন স্কুলের শিশুদের প্রশিক্ষণ দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম, রবীন্দ্র নাথ পাল, মুনির শামী, শ্রীকান্ত দে, বিজয় রাম, সৌরভ সরকার, জুহি সরকার, নিকেশ মন্ডল, অশোক ধনা প্রমুখ।।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

21 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago