Paschim Bardhaman

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েতের রসিকডাঙ্গা এলাকার ৩০ টি পরিবার বিজেপি ছেড়ে যোগ দিলো তৃণমূল দলে ।

শুক্রবার রাতে মাধাইপুর তৃণমূল কার্যালয়ে এই দলবদল অনুষ্ঠানটি হয় । উপস্থিত ছিলেন তৃণমূলের দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক, গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদি সহ অন্যরা । বিজেপি ছেড়ে তৃণমূলে আশা লোকজনের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন শতদ্বীপ ঘটক ও গৌতম ঘোষ । তৃণমূলের যোগ দেওয়া বাপি বাগদি, বিজন বাগদিরা বলেন আমরা দীর্ঘদিন এলাকায় বিজেপি কর্মী হিসেবে কাজ করেছি । কিন্তু দল থেকে কোন সম্মান বা সহযোগিতা পায়নি । এলাকার কোন উন্নয়ন ও বিজেপির কোনো অবদান নেই । সেই কারণে বিজেপি ছেড়ে সকলে আজ তৃণমূলে যোগ দিলাম । তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম বাবু বলেন সারা বছর আমরা এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকি । সেই কারণেই বিজেপি ছেড়ে আজ ৩০ টি পরিবার তৃণমূলে যোগ দিল এর ফলে এলাকায় তৃণমূল আরো শক্তিশালী হবে বলে জানান তিনি ।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

24 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago