Paschim Bardhaman

বিজেপির সমর্থক এক পরিবার যোগ দিলো তৃণমূলে!

বিজেপি সমর্থক এক পরিবার যোগ দিলো তৃণমূলে । মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার গোগলা পঞ্চায়েতের মাধাইপুর তৃণমূল কার্যালয়ে যোগদান অনুষ্ঠান হয়।

তৃণমূলের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন । তিনি জানান এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয় রসিকডাঙ্গা এলাকার বাসিন্দা বিজেপি কর্মী আকাশ বাউরি ও তার পরিবারের অন্যান্য সদস্যরা । বিজেপির সক্রিয় কর্মী হিসাবে নাকি এতদিন এলাকায় কাজ করতো আকাশ । তার পরিবারের সদস্যরাও ছিল বিজেপি সমর্থক । কয়েকদিন আগে রসিকডাঙ্গা এলাকার প্রায় ১০০ জন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে । এদিনের যোগদান পর্বের পর গৌতম বাবু বলেন এলাকায় তৃণমূলের জমি আরো শক্ত হলো ।

অন্যদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর আকাশ বাউরি বলেন দীর্ঘদিন ধরে বিজেপির কর্মী হিসেবে কাজ করেছি । কিন্তু দল উপযুক্ত সম্মান দেয়নি । উন্নয়নমূলক কাজেও সহযোগিতা করেনি দলের নেতারা । সেই কারণেই দল বদলের সিদ্ধান্ত বলে জানান তিনি । এই বিষয়ে বিজেপি নেতা জিতেন চ্যাটার্জি বলেন বিভিন্ন কর্মী ও সমর্থকেরা ভয়ে তৃণমূলে যোগদান করছে, তবে ২০২৬ এ পদ্ম ফুল ফুটবে রাজ্যে।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

19 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago