Paschim Bardhaman

রাস্তা বন্ধ করা নিয়ে ঝামেলা, উত্তেজনা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

রাস্তা বন্ধ করা নিয়ে চড়ম উত্তেজনা অন্ডালে। পাঁচিলের একাংশ ভেঙ্গে দিল উত্তেজিত জনতা । বুধবার ঘটনাটি ঘটে অন্ডালের খান্দরায়।


অন্ডাল ব্লকের খান্দরা গ্রামের শিবতলা থেকে গ্রামের ভিতর দিয়ে রাস্তাটি গিয়ে মিশেছে উখড়া গ্রামের সুকো পুকুর সংলগ্ন বিমান নগরীর রাস্তাতে । স্বল্প দূরত্বের হওয়ায় উখরা ও খান্দরা গ্রামের বহু মানুষ এই রাস্তাটি নিত্যদিন ব্যবহার করে । বুধবার রাস্তাটির সংযোগস্থল পাঁচিল দিয়ে ঘিরে দেয় বিমান নগরী কর্তৃপক্ষ। এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় তৈরি হয় ক্ষোভ। যার জেরে ঘটনাস্থলে তৈরি হয় উত্তেজনা। খবর পেয়ে সেখানে পৌঁছায় উখরা ফাঁড়ির পুলিশ। স্থানীয় বাসিন্দারা বলেন দীর্ঘদিন ধরে এই রাস্তা ব্যবহার করছি । সরকারি নথিতে এই রাস্তার কথা উল্লেখ রয়েছে । সরকারি রাস্তা এই ভাবে বন্ধ করে দিতে পারেনা বলে দাবি গ্রামীণদের। খান্দরা পঞ্চায়েতের উপপ্রধান আশিষ ভট্টাচার্য বলেন বিডিওর সাথে বিষয়টি নিয়ে কথা হয়েছিল তিনি বলেছিলেন বিকল্প রাস্তা তৈরি করে দেওয়া হবে । বিকল্প রাস্তায় পথ বাতি লাগানো হবে । কিন্তু প্রতিশ্রুতি পূরণের আগেই রাস্তাটি পাঁচিল দিয়ে বন্ধ করে দেওয়া হয় । সেই কারণে বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ।
বৃহস্পতিবার পুনরায় রাস্তা বন্ধ করার প্রচেষ্টা করলে প্রতিবাদ হবে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

News Editor

Recent Posts

শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ থেকে পদত্যাগ করলেন অসিত মন্ডল

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পঞ্চায়েত প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন অসিত মন্ডল। লিখিতভাবে অসিত…

2 days ago

বকেয়া বিলের দাবিতে আসানসোল পৌরনিগমে ঠিকাদারদের বিক্ষোভ, মেয়রকে আল্টিমেটাম

বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেও দীর্ঘদিন ধরে বকেয়া অর্থ না পাওয়ার অভিযোগে মঙ্গলবার আসানসোল…

2 days ago

গরিবের ত্রিপল বাড়িতে মজুত! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাজ্য সরকারের গরিব মানুষের জন্য বরাদ্দ করা ত্রিপল নিজের বাড়িতে…

2 days ago

আসানসোলে পার্কিং ফি নিয়ে বিতর্ক! কর্পোরেশনের ঘোষণা সত্ত্বেও অবাধে আদায় হচ্ছে টাকা, অভিযোগ সাধারণ মানুষের

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল পৌরনিগম এলাকার সমস্ত পার্কিং বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে বলে ঘোষণা…

3 days ago

রানীগঞ্জের অঞ্জনা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, জনবহুল এলাকায় ফার্নিচার দোকানে আগুনে লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রানীগঞ্জের অঞ্জনা এলাকায় একটি ফার্নিচারের দোকানে গভীর রাতে আগুন লাগার…

4 days ago

রানিগঞ্জে তৃণমূল নেতার ‘ডিজেল সিন্ডিকেট’ ফাঁস! গোডাউনে বিপুল ডিজেল মজুতের অভিযোগ, তদন্তে পুলিশ ও ইসিএল

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাতের অন্ধকারে চলা কথিত ডিজেল পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ…

5 days ago