Paschim Bardhaman

আসানসোলে যৌন কর্মীদের অধিকার সচেতনতায় “মেগা লিগ্যাল এ্যাওয়ারনেস ক্যাম্প”

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোলের রবীন্দ্র ভবনে বৃহস্পতিবার ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি পশ্চিম বর্ধমানের উদ্যোগে ” মেগা লিগ্যাল এ্যাওয়ারনেস ক্যাম্প ” র আয়োজন করা হয়।

এই ক্যাম্প আয়োজনে সহযোগিতা করেছে আসানসোল দুর্বার সমিতি। স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি ওয়েষ্ট বেঙ্গল ও দুর্বার মহিলা সমন্বয় কমিটির তত্ত্বাবধানে গোটা ক্যাম্পটি করা হয়েছে। এক অনুষ্ঠানে অতিথিরা প্রদীপ জ্বালিয়ে এই ক্যাম্পের উদ্বোধন করেন। এদিনের অনুষ্ঠানে যৌনকর্মীদের অধিকার সম্পর্কে সচেতন করা হয়।


এই প্রসঙ্গে স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির মেম্বার সেক্রেটারি অর্নব ঘোষাল বলেন, রাজ্য সরকারের তরফে যৌনকর্মীদের বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধা প্রদান করা হয়। তাদের জন্য অনেক প্রকল্প চালু রয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যৌনকর্মীরা এই প্রকল্পগুলি সম্পর্কে অবগত নন। এই কারণে তারা সেইসব কিছুর সুবিধা পান না। তিনি আরো বলেন, এদিনের অনুষ্ঠানে যৌনকর্মীদেরকে রাজ্য প্রকল্পগুলি সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের বলা হয়েছে যে তারা কিভাবে এই প্রকল্পগুলির সুবিধা নিতে পারেন। তিনি বলেন, বুধবার স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির একটি দল কুলটির নিয়ামতপুরের লছিপুরের যৌনপল্লীতে গিয়েছিলো। সংগঠনের চেয়ারম্যান যৌনকর্মীদের শিশুদের নিয়ে পরিচালিত স্কুলে কিছু বই দেন। তাদের সঙ্গে সব বিষয়ে কথা বলেন। আমাদের আশা এই ধরনের ক্যাম্পের মাধ্যমে যৌন কর্মীরা সচেতন ও উপকৃত হবেন। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন আসানসোলের মহকুমাশাসক ( সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

21 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago