Asansol

আগুরি পাড়ায় মন্দি*র সংঘ*র্ষ নিরসনে কাউন্সিলর, বয়োজ্যেষ্ঠ ও প্রশাসনের হস্তক্ষেপ, ক্লাব সদস্যরা পিছু হটলেন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল,৭ জুলাই, ২০২৫: আসানসোলের আগুরি পাড়ায় ককয়েকদিন ধরে চলমান একটি মন্দিরের দেওয়াল সংক্রান্ত বিতর্ক শেষ পর্যন্ত সমাধানের দিকে এগিয়েছে। শ্রীশ্রী রামশঙ্কর দুর্গা মন্দিরের দেওয়াল ভাঙা ও লোহার গেট স্থাপনের বিষয়ে স্থানীয় ক্লাবের সদস্যদের সঙ্গে মন্দির কর্তৃপক্ষের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু আগুরি পাড়ার স্থানীয় বয়োজ্যেষ্ঠদের মধ্যস্থতা ও স্থানীয় কাউন্সিলর উদয় রায় সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বর হস্তক্ষেপের ফলে পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় স্থানীয় ক্লাবের সদস্যরা পিছিয়ে যেতে বাধ্য হন।

ফটো ক্যাপশন :- এই গেট খুলে পুনরায় দেয়াল দিয়ে দেওয়া হয়েছে।
অভিযোগ, ক্লাবের সদস্যরা মন্দিরের দেওয়াল ভেঙে নিজেদের লোহার গেট স্থাপন করেছিলেন। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চড়ম অসন্তোষ জমে উঠেছিল। শেষ পর্যন্ত স্থানীয় কাউন্সিলর উদয় রায় নিজে দাঁড়িয়ে থেকে স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে মন্দিরের দেওয়াল পুনর্নির্মাণ করায়। এবং ক্লাবের দেওয়া লোহার গেট সরিয়ে দেয়। ফলে মন্দিরের সদস্যদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষদের মধ্যে খুশির সঞ্চার হয়েছে।
তবে এই সমাধান সত্ত্বেও এলাকায় চাপা উত্তেজনা রয়ে গেছে। স্থানীয় আগুরি পাড়ার বাসিন্দারা এখনো পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছেন। শ্রীশ্রী রামশঙ্কর দুর্গা মন্দিরের সদস্যরা, উদয় রায় ও স্থানীয় প্রশাসন সহ পাড়ার দায়িত্বশীল স্থানীয়রা এই বিষয়ে আরও নজরদারি বাড়ানোর পরিকল্পনা করছেন।

News Editor

Recent Posts

পালাবদলের পর উন্নয়নের পথে গতি? অরেঞ্জ লাইনে বেলেঘাটা–আইটি সেন্টার অংশে প্রথম ট্রায়াল রান, কলকাতা মেট্রোয় নতুন মাইলফলক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কবি সুভাষ–জয় হিন্দ…

2 weeks ago

বীরভূমে ৫০৮ কোটি টাকার রাস্তা প্রকল্প, বদলাবে দুই জাতীয় সড়কের চেহারা! কোন কোন এলাকার উপর দিয়ে যাবে নতুন কাজ?

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বীরভূমের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বদলের পথে কেন্দ্র। জেলার দুই…

3 weeks ago

“গান্ধী জয়ন্তীতে মাংস-মাটন বন্ধ! দোকান থেকে হোটেল—২ অক্টোবর কোথায় কী নিষেধাজ্ঞা?”

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। অহিংসার বার্তা স্মরণ করে এই…

3 weeks ago

बर्नपुर IISCO यूनियन चुनाव में BMS का दबदबा, भगवा गुलाल और बैंड-बाजे के साथ जश्न; 2189 वोट मिले, INTUC दूसरे स्थान पर

बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल- बर्नपुर के IISCO स्टील प्लांट में यूनियन की सदस्यता…

4 weeks ago

ইস্কোয় ইউনিয়ন ভোটে বড় ব্যবধানে বিএমএস, ২১৮৯ ভোট; দ্বিতীয় আইএনটিইউসি, উল্লাস

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল :- বার্ণপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে ইউনিয়নের সদস্যপদ যাচাইয়ের জন্য…

4 weeks ago

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

1 month ago