বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
বেলিয়াতোর থেকে দুর্গাপুর পর্যন্ত নতুন রেললাইন তৈরির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্রীয় রেল মন্ত্রণালয়। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদ সদস্য সৌমিত্র খাঁ-কে চিঠি দিয়ে জানিয়েছেন যে বেলিয়াতোর থেকে দুর্গাপুর পর্যন্ত ২৮ কিলোমিটার দীর্ঘ নতুন রেললাইনের জন্য ফাইনাল লোকেশন সার্ভে (FLS) অনুমোদন করা হয়েছে এবং কাজ শুরু হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী দিনে সার্ভে রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অর্থাৎ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ, পরিকল্পনা এবং নির্মাণ কাজের দিকেও শীঘ্রই অগ্রসর হবে রেল দফতর।
উল্লেখ্য, গত ৭ জুলাই ২০২৫ তারিখে বেলিয়াতোর–দুর্গাপুর রেললাইন নির্মাণের দাবি জানিয়ে সাংসদ সৌমিত্র খাঁ রেলমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন। সেই আবেদনের পরই আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের প্রাথমিক অনুমোদন মেলে।
এই নতুন রেললাইন চালু হলে পশ্চিম বর্ধমান জেলা ও বাঁকুড়া জেলার মানুষের যাতায়াত সহজ হবে এবং অর্থনৈতিক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…