Kolkata

দুর্গাপূজা ২০২৫: ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিল বাংলাদেশ সরকার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসন্ন দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে বাংলাদেশ সরকার প্রতিবেশী দেশ ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দেশের ৩৬টি রফতানিকারক প্রতিষ্ঠানকে নির্দিষ্ট কোটা অনুযায়ী ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠান সর্বোচ্চ ৪০ মেট্রিক টন পর্যন্ত ইলিশ রপ্তানি করতে পারবে। এই অনুমতি ১৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়ে ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত বহাল থাকবে।


সরকারি নির্দেশনা অনুযায়ী—
অনুমোদিত কোটা ছাড়া কোনো অতিরিক্ত ইলিশ রপ্তানি করা যাবে না।
নির্দিষ্ট সময়সীমার মধ্যেই রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
অনুমোদিত প্রতিষ্ঠান নিজেরাই রপ্তানি কার্যক্রম পরিচালনা করবে; অন্য প্রতিষ্ঠানের কাছে এই অনুমতি হস্তান্তর করা যাবে না।
রপ্তানি প্রক্রিয়ায় শুল্ক ও কাস্টমস কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে।
প্রতিবছরের মতো এ বছরও দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। ভারতের বাজারে পদ্মার ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে, বিশেষ করে দুর্গাপূজা উপলক্ষে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে ইলিশের কদর বাড়ে।
বাংলাদেশ থেকে নিয়ন্ত্রিতভাবে ইলিশ রপ্তানি করলে দেশের অভ্যন্তরীণ বাজারেও স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

12 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

2 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago