Asansol

আসানসোলের রবীন্দ্রভবনে জমজমাট নাট্য উৎসব, তিনদিন ধরে সাংস্কৃতিক আবহে মাতলো শহর

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

শিল্পাঞ্চল আসানসোল এবার নাটকের আসরে সরগরম। সোমবার সন্ধ্যায় আসানসোলের রবীন্দ্রভবনে পর্দা উঠল তিনদিনব্যাপী নাট্য উৎসবের। আজ বুধবার তার সমাপ্তি হলো। বার্নপুর উৎসব ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন ব্যারাকপুরের সাংসদ তৃণমূল কংগ্রেসের নেতা পার্থ ভৌমিক। পাশাপাশি উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক তথা আসানসোলের প্রাক্তন মেয়র ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, নাটক কেবলমাত্র বিনোদনের মাধ্যম নয়, সমাজকে প্রতিবিম্বিত করার এক শক্তিশালী হাতিয়ার।

সাংসদ পার্থ ভৌমিক বলেন, “আজকের প্রজন্মকে থিয়েটারের প্রতি আকৃষ্ট করা সময়ের দাবি। এই ধরনের উৎসব সাংস্কৃতিক চর্চাকে সমৃদ্ধ করবে।” একইসঙ্গে বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় জানান, আসানসোল সবসময়ই সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য পরিচিত, এই উৎসব তারই ধারাবাহিকতা।
এই উৎসব তিনদিন ধরে নাট্য সংস্থাগুলি বিভিন্ন সামাজিক ও সমকালীন বিষয়ভিত্তিক নাটক মঞ্চস্থ করে। প্রথম দিন থেকেই দর্শকদের ভিড় চোখে পড়ার মতো। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় নাট্য প্রদর্শনী, যেখানে বাংলা থিয়েটারের বৈচিত্র্যময় রূপ দর্শকরা উপভোগ করতে পারবেন।
বার্নপুর উৎসব ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় শিল্পীদের মঞ্চে তুলে ধরার পাশাপাশি দর্শকদের কাছে মানসম্মত নাটক পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে। তাদের আশা, আগামী দিনে এই নাট্য উৎসব আরও বৃহৎ আকার ধারণ করবে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নাট্যপ্রেমীরা আসানসোলে ভিড় জমাবেন।
উদ্বোধনী দিনে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নাট্যপ্রেমীদের মতে, ওটিটি আর ডিজিটাল প্ল্যাটফর্মের যুগেও নাটক এখনও মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিতে পারে, আর এ ধরনের উৎসবই তার প্রমাণ।
তিনদিন ধরে এই নাট্য উৎসবকে ঘিরে শহরে তৈরি হয়েছে সাংস্কৃতিক আবহ। নাটকপ্রেমী মানুষ থেকে শুরু করে সাধারণ দর্শক—সবাই অধীর আগ্রহে যেন অপেক্ষায় ছিলেন নানা প্রযোজনার জন্য। শিল্পের মাধ্যমে সমাজকে নতুন দিশা দেখানোর অঙ্গীকার নিয়েই এগিয়ে চলে আসানসোলের এই নাট্য উৎসব।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

15 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

2 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago