Railway news

রেলের বোতলজাত জল সস্তা হল, রেলওয়ে বোর্ডের নতুন নির্দেশ

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

রেলের বোতলজাত পানীয় জলের দাম কমল। রেলওয়ে বোর্ডের নয়া বাণিজ্যিক বিজ্ঞপ্তি (নং 18/2025) অনুযায়ী ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে “রেল নীর” ও শর্টলিস্টেড অন্যান্য ব্র্যান্ডের প্যাকেজড পানীয় জলের দাম হ্রাস পেতে চলেছে।

রেলওয়ে বোর্ড জানিয়েছে, আগে এক লিটার বোতলজাত জলের দাম ছিল ₹১৫, এখন থেকে তা হবে ₹১৪। একইভাবে ৫০০ মিলিলিটার বোতলের দাম ₹১০ থেকে কমে ₹৯ করা হয়েছে।

এই নির্দেশ শুধু ‘রেল নীর’-এর ক্ষেত্রেই নয়, বরং রেলওয়ে ও আইআরসিটিসি কর্তৃক অনুমোদিত অন্যান্য ব্র্যান্ডের বোতলজাত পানীয় জলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ফলে স্টেশন ও ট্রেন— দুই জায়গাতেই যাত্রীরা এই নতুন দামে জল পাবেন।

রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা কার্যকর হবে ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে।

ডিজিটালি স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি জারি করেছেন রেলওয়ে বোর্ডের ডেপুটি ডিরেক্টর (ক্যাটারিং) অরঙ্গারাজন।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

19 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago