Jharkhand

কোলকাতা ও ধানবাদে ইডির হানা, বড় কয়লা ব্যবসায়ীদের একাধিক ঠিকানায় তল্লাশি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

ধনবাদে ফের বড়সড় অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবার সকালে কোলকাতা ও ধনবাদ শহরের বিশিষ্ট কয়লা ব্যবসায়ী লালবাবু সিং ও তাঁর ভাই কুম্ভনাথ সিংয়ের একাধিক ঠিকানায় একযোগে তল্লাশি শুরু করে ইডি-র একটি বিশেষ দল। জানা গিয়েছে, প্রায় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সহ ১৬ যায়গায় একসঙ্গে এই অভিযান চলছে।

এল.বি. সিং এবং কুম্ভনাথ সিং—দু’জনেই নিজের ভাই এবং একটি নামী কয়লা আউটসোর্সিং সংস্থার মালিক। বিসিসিএলের কয়লা খনিতে কয়লা উত্তোলনের ঠিকা রয়েছে এই কয়লা ব্যবসায়ীর। কয়লা স্ক্যাম ও আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক অসঙ্গতি নিয়ে তদন্তের অংশ হিসেবেই এই হানা বলে ইডি সূত্রে অনুমান করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে প্রায় দশ বছর আগে বিসিসিএল-এ টেন্ডার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিবিআই ও ইডি এল.বি. সিংয়ের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালিয়েছিল। সেই সময় কেন্দ্রীয় তদন্ত দলের ওপর গুলি ও বোম চালানোর অভিযোগও উঠেছিল এল.বি. সিংয়ের বিরুদ্ধে। নতুন করে ইডির এই তল্লাশি অভিযান ঘিরে ধনবাদজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

News Editor

Recent Posts

পালাবদলের পর উন্নয়নের পথে গতি? অরেঞ্জ লাইনে বেলেঘাটা–আইটি সেন্টার অংশে প্রথম ট্রায়াল রান, কলকাতা মেট্রোয় নতুন মাইলফলক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কবি সুভাষ–জয় হিন্দ…

2 weeks ago

বীরভূমে ৫০৮ কোটি টাকার রাস্তা প্রকল্প, বদলাবে দুই জাতীয় সড়কের চেহারা! কোন কোন এলাকার উপর দিয়ে যাবে নতুন কাজ?

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বীরভূমের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বদলের পথে কেন্দ্র। জেলার দুই…

3 weeks ago

“গান্ধী জয়ন্তীতে মাংস-মাটন বন্ধ! দোকান থেকে হোটেল—২ অক্টোবর কোথায় কী নিষেধাজ্ঞা?”

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। অহিংসার বার্তা স্মরণ করে এই…

3 weeks ago

बर्नपुर IISCO यूनियन चुनाव में BMS का दबदबा, भगवा गुलाल और बैंड-बाजे के साथ जश्न; 2189 वोट मिले, INTUC दूसरे स्थान पर

बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल- बर्नपुर के IISCO स्टील प्लांट में यूनियन की सदस्यता…

4 weeks ago

ইস্কোয় ইউনিয়ন ভোটে বড় ব্যবধানে বিএমএস, ২১৮৯ ভোট; দ্বিতীয় আইএনটিইউসি, উল্লাস

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল :- বার্ণপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে ইউনিয়নের সদস্যপদ যাচাইয়ের জন্য…

4 weeks ago

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

1 month ago