বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

নতুন বছরকের রেলপথে বড় ঘোষণা!
ভারতীয় রেল মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব জানুয়ারিতে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন হাওড়া (কলকাতা) থেকে গুয়াহাটির (কামরূপ/আসাম) মধ্যে চলাচল করবে বলে ঘোষণা করেছেন। এই আধুনিক স্লিপার ট্রেনের সম্পূর্ণ ট্রায়াল, পরীক্ষা ও নিরাপত্তা সার্টিফিকেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং জানুয়ারির মাঝামাঝি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এটিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে সরকারি ঘোষণা এসেছে।

ট্রেনের রুট ও স্টেশনসমূহ –

এই ট্রেনটি হাওড়া থেকে রাতে ছেড়ে পরের দিনে সকালে গুয়াহাটিতে পৌঁছবে।
প্রাথমিকভাবে যে স্টেশনগুলোতে স্টপেজ হতে পারে তা হলো —
হাওড়া (Howrah), ব্যান্ডেল, কাটোয়া, আজীমগঞ্জ, নিউ ফরাক্কা, মালদা টাউন (Malda Town), নিউ জলপাইগুড়ি (NJP), নিউ কুচবিহার (New Coochbehar), নিউ বঙাইগাঁও (New Bongaigaon) কামরূপ/গুয়াহাটির কামাখ্যা (Kamakhya)
পাস হওয়া জেলা গুলো — হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি ইত্যাদি।


ট্রেনের বৈশিষ্ট্য ও সুবিধা –
১৬টি কোচ — ১১টি AC 3-tier, ৪টি AC 2-tier ও ১টি First AC (মোট ৮২৩ যাত্রী ধারণক্ষমতা) ।
Semi-High Speed ডিজাইন, সর্বোচ্চ গতিবেগ প্রায় ১৮০ কিমি/ঘন্টা, আর উন্নত সাসপেনশন ও শোর-রিডাকশন প্রযুক্তি। KAVACH অ্যান্টি-কলিশন সিস্টেম, স্বয়ংক্রিয় দরজা, CCTV, উন্নত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। নিরাপদ, আরামদায়ক ও পরিচ্ছন্ন যাত্রা, যেখানে খাবারের মধ্যে আঞ্চলিক খাবারও পরিবেশন করা হবে –


গুয়াহাটি থেকে যাত্রায় আসামি খাদ্য, হাওড়া থেকে যাত্রায় বাংলা খাবার সরবরাহ।
ভাড়া (প্রস্তাবিত):
▶️ 3AC — ~₹2,300
▶️ 2AC — ~₹3,000
▶️ First AC — ~₹3,600 (খাবারসহ) ।
কেন্দ্রীয় রেলমন্ত্রী ও দলের নেতা জানিয়ে দিয়েছেন, এই বন্দে ভারত স্লিপার ট্রেন দেশের যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও গতিশীল করবে এবং মধ্যবিত্ত ও সাধারণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভাড়া নির্ধারণ করা হয়েছে। তাঁরা এটিকে দেশীয় প্রযুক্তির অগ্রগতি ও উত্তর-পূর্ব ও পশ্চিমবঙ্গের সংযোগ সম্প্রসারণের বড় উদ্যোগ হিসেবে প্রকাশ করছেন।
তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি এক চমক দিল,

এই নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন ভারতের রেল ইতিহাসে একটি বড় মাইলফলক — আধুনিক সেবায় রাতে আরামদায়ক দীর্ঘ যাত্রার সুবিধা এনে দেবে এবং পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে যোগাযোগকে দ্রুত ও উন্নত করবে। অহই জানুয়ারিতে প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করবেনয়েছে, যাত্রীদের জন্য এটি ২০২৬ সালের অন্যতম সেরা নতুন বছর উপহার হিসাবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *