Paschim Bardhaman

এসি কামরাতেও নিরাপত্তাহীন যাত্রা! চলন্ত দার্জিলিঙ মেলে দুঃসাহসিক ছিনতাই, আতঙ্কে যাত্রীরা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

দুরপাল্লার ট্রেনের সংরক্ষিত শীততাপ-নিয়ন্ত্রিত (এসি) কামরায় দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল যাত্রীদের মধ্যে। শনিবার ভোররাতে ডাউন দার্জিলিঙ মেলের বি-১ কামরায় ঘটে এই ঘটনা। নিউ জলপাইগুড়ি (এনজিপি) থেকে হাওড়ার ডোমজুড় ফিরছিলেন ১৯ জনের একটি পর্যটক দল।
ভোর আনুমানিক তিনটে নাগাদ, চলন্ত ট্রেনের ওই কামরার ২০ নম্বর সিটের যাত্রী শ্যামলী সাহার ব্যাগ আচমকাই এক দুষ্কৃতী ছিনিয়ে নেয়। মুহূর্তের মধ্যেই ওই দুষ্কৃতী চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। যাত্রীরা ‘চোর-চোর’ বলে চিৎকার করে তাকে ধরার চেষ্টা করলেও ব্যর্থ হন।


ঘটনায় সর্বস্ব খোয়ানো শ্যামলী সাহার স্বামী গৌতম সাহা জানান,
“ওই ব্যাগে নগদ টাকা, একটি দামি মোবাইল ফোন এবং আধার কার্ড, প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি ছিল। সবকিছুই খোয়া গেছে।”
বর্ধমান স্টেশনের কাছে এই ছিনতাইয়ের ঘটনার পর বি-১ কামরার যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ,
এসি কামরায় কোনও নিরাপত্তারক্ষী ছিল না
অবাঞ্ছিত ও আন-অথারাইজড যাত্রীর অবাধ যাতায়াত ছিল
হকারদের আনাগোনা চলছিল,
রাতের বেলায় কামরার দরজা খোলা রেখেছিলেন রেলের অ্যাটেনডেন্ট।
যাত্রীদের দাবি, এই চরম নিরাপত্তাহীনতার সুযোগ নিয়েই দুষ্কৃতীরা ছিনতাই চালিয়েছে।
ঘটনার প্রতিবাদে যাত্রীরা ট্যুইট করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে বিষয়টি জানান। শিয়ালদহ স্টেশনে নেমে তাঁরা ফের ক্ষোভ প্রকাশ করেন এবং শেষ পর্যন্ত শিয়ালদহ জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে জিআরপি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
ডোমজুড়ের ওই ১৯ জনের পর্যটক দল গত ২৭ ডিসেম্বর গ্যাংটক ও পেলিং ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। শনিবার বাড়ি ফেরার পথে ঘটে যাওয়া এই ঘটনায় এখনও আতঙ্ক কাটেনি তাঁদের।
যাত্রীরা অভিযোগ করেন,
“দিন দিন ভাড়া বাড়লেও যাত্রী নিরাপত্তা নিয়ে রেল কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। এসি কামরাতেও ট্রেন সফর এখন আতঙ্কের নাম।”
যদিও রেলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ট্রেনে মোবাইল ও ব্যাগ ছিনতাইয়ের ঘটনা প্রায়শই শোনা যাচ্ছে, আন-অথারাইজড তথা অবাঞ্ছিতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

15 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

2 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago