Asansol

ASANSOL : রাস্তার ওপর রক্তাক্ত দেহ উদ্ধার, পাশে মিলল পিস্তল—আসানসোলে খুনের সন্দেহে চাঞ্চল্য

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

শনিবার ভোরে আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত ৮০ নম্বর ওয়ার্ডের করিম ডাঙাল এলাকায় রাস্তার ওপর এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম মহম্মদ সবরুদ্দিন (৪৭)। তিনি পেশায় লোহা ব্যবসায়ী ছিলেন এবং একই সঙ্গে একটি স্থানীয় মাদ্রাসার ক্যাশিয়ারের দায়িত্বও সামলাতেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের নামাজ পড়তে যাওয়ার সময় এলাকাবাসীর নজরে আসে বাড়ির সামনে রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত দেহটি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হীরাপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল উদ্ধার করেছে, তবে আশপাশে কোনো গুলির খোল পাওয়া যায়নি। রাস্তায় রক্তের দাগ স্পষ্টভাবে দেখা গেছে। মৃতের মুখ ও নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয়দের একাংশের সন্দেহ, গুলি লেগেই মৃত্যু হয়েছে সবরুদ্দিনের। যদিও অন্য একটি অংশের মতে, তিনি হয়তো হোঁচট খেয়ে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান। তবে ঘটনাস্থলে পিস্তল পাওয়ায় খুনের সম্ভাবনাই জোরালো হচ্ছে।
এলাকাবাসীর মধ্যে আরও একটি মত উঠে আসছে—হয়তো কেউ তাঁকে খুন করার উদ্দেশ্যে এসেছিল, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আতঙ্কে বন্দুকবাজ পালিয়ে যায় এবং যাওয়ার সময় অস্ত্রটি ফেলে রেখে যায়। কেউ কেউ এটিকে অপেশাদার খুনের চেষ্টা বলেও মনে করছেন।
ঘটনার তদন্ত শুরু করেছে হীরাপুর থানার পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

16 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago