Paschim Bardhaman

পশ্চিম বর্ধমান জেলা দিয়ে বাংলা সফর শুরু বিজেপির সর্বভারতীয় সভাপতির

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন পশ্চিম বর্ধমান জেলা দিয়েই তাঁর বাংলা সফর শুরু করতে চলেছেন। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৭ জানুয়ারি বিকেল ৪টা ৪৫ মিনিট নাগাদ তিনি আন্ডাল বিমানবন্দরে পৌঁছবেন।


সেখান থেকে তিনি সরাসরি দুর্গাপুরে যাবেন। দুর্গাপুরের চিত্রালয় মাঠে অনুষ্ঠিত কমল মেলার উদ্বোধন করার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় অংশ নেবেন নিতিন নবীন। ওই দিন রাতেই তিনি দুর্গাপুরে অবস্থান করবেন।
এরপর ২৮ জানুয়ারি দুপুর ১টা নাগাদ তিনি রাণীগঞ্জে পৌঁছবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সমস্ত কর্মসূচি শেষ করে সেদিনই আন্ডাল বিমানবন্দর থেকে তিনি দিল্লির উদ্দেশে রওনা দেবেন।
বিজেপির সর্বভারতীয় সভাপতির এই সফরকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে, আসন্ন সময়ে রাজ্য রাজনীতিতে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

News Editor

Recent Posts

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

5 days ago

Asansol girl Jahnavi wins ₹1 lakh merit scholarship

BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…

6 days ago

ক্লাস একাদশে সেরার স্বীকৃতি, ১ লক্ষ টাকার মেধাবৃত্তি সারদাপল্লীর জাহ্নবীকে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পড়াশোনায় সাফল্যের মুকুটে নতুন পালক। ক্লাস একাদশের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ…

6 days ago

MURSHIDABAD :- জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, বোমার আঘাতে জখম ASI! সালারে রাতভর উত্তেজনা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রবিবার রাতে জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ।…

7 days ago

ছিনতাই রুখতে গিয়ে গুলিবিদ্ধ প্রহরী, দু’রাউন্ড গুলি ছুড়ে পালাল মুখোশধারী দুষ্কৃতীরা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাতের অন্ধকারে 19 নম্বর জাতীয় সড়কের উপর ছিনতাইয়ের চেষ্টা রুখতে…

1 week ago

N. Franklin Jayakumar assumes charge as CMD, NCL

BANGLAR JAGRAN DOT COM KOLKATA - N. Franklin Jayakumar assumed charge as Chairman-cum-Managing Director (CMD)…

2 weeks ago