Paschim Bardhaman

নতুন ভবনে জেলা প্রশাসনের সূচনা! বুধবার থেকে আসানসোলের কল্যাণপুরে শুরু হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা শাসকের কার্যালয়

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল, ২৮ অক্টোবর: পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। আসানসোলের কল্যাণপুরে নবনির্মিত পশ্চিম বর্ধমান জেলা শাসক তথা কালেক্টরেট ভবনে আগামী ২৯ অক্টোবর বুধবার থেকে জেলা শাসকের অফিসিয়াল কাজকর্ম শুরু হতে চলেছে।


জানা গেছে, এতদিন পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলা শাসকের দপ্তর আসানসোলের কন্যাপুরে অবস্থিত এডিডিএ ভবনে (ডিএভি পাবলিক স্কুলের বিপরীতে) চলছিল। তবে প্রশাসনিক পরিকাঠামো ও জনসেবার মান উন্নত করার উদ্দেশ্যে এবার সেই দপ্তর স্থানান্তরিত করা হয়েছে নতুন কালেক্টরেট ভবনে, যার ঠিকানা — কল্যাণপুর, আসানসোল (পি.ও. রামকৃষ্ণ মিশন, পি.এস. আসানসোল নর্থ, জেলা: পশ্চিম বর্ধমান, পিন – ৭১৩৩০৫)।
নতুন ভবনে আধুনিক সুযোগ-সুবিধা, প্রশস্ত অফিস পরিকাঠামো, সভাকক্ষ ও বিভিন্ন দপ্তরের জন্য আলাদা স্থান রয়েছে বলে জানা গেছে। প্রশাসনের মতে, এই স্থানান্তরের ফলে জেলার বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন হবে।

News Editor

Recent Posts

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

5 days ago

Asansol girl Jahnavi wins ₹1 lakh merit scholarship

BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…

6 days ago

ক্লাস একাদশে সেরার স্বীকৃতি, ১ লক্ষ টাকার মেধাবৃত্তি সারদাপল্লীর জাহ্নবীকে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পড়াশোনায় সাফল্যের মুকুটে নতুন পালক। ক্লাস একাদশের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ…

6 days ago

MURSHIDABAD :- জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, বোমার আঘাতে জখম ASI! সালারে রাতভর উত্তেজনা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রবিবার রাতে জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ।…

7 days ago

ছিনতাই রুখতে গিয়ে গুলিবিদ্ধ প্রহরী, দু’রাউন্ড গুলি ছুড়ে পালাল মুখোশধারী দুষ্কৃতীরা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাতের অন্ধকারে 19 নম্বর জাতীয় সড়কের উপর ছিনতাইয়ের চেষ্টা রুখতে…

1 week ago

N. Franklin Jayakumar assumes charge as CMD, NCL

BANGLAR JAGRAN DOT COM KOLKATA - N. Franklin Jayakumar assumed charge as Chairman-cum-Managing Director (CMD)…

2 weeks ago