ভোটের মুখে আইনশৃঙ্খলা বজায় রাখতে বড় সাফল্য পেল আসানসোল উত্তর থানা পুলিশ। আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে আসানসোল শহরের গিরমিট ১০ নম্বর এলাকা থেকে।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম রাকেশ কুমার চৌরাসিয়া ওরফে রাহুল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ আরও জানিয়েছে, ধৃত রাহুলকে আদালতে তোলা হবে আসানসোল আদালত-এ। তদন্তের স্বার্থে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত যুবকের কাছে আরও আগ্নেয়াস্ত্র থাকতে পারে এবং সে একটি বড় অপরাধচক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে।এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অপরাধচক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।ভোটের আগে এই ধরনের অভিযান আইনশৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রশাসনিক মহল। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading... Related Post navigation আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটে DWGR কমিটিতে বড় পরিবর্তন, নতুন কনভেনার শুভাশীষ ঘোষ আসানসোল জেলা বিজেপির যুব মোর্চার নতুন নেতৃত্বে অভিক মন্ডল, নির্বাচনের আগে চাঙ্গা সংগঠন