বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় এসে পৌঁছাল এক কোম্পানি করে আধা-সেনা জওয়ান। শনিবার সন্ধ্যায় ডানকুনি থেকে বাহিনী প্রথমে আসানসোল ও দুর্গাপুর-এ পৌঁছায়। সেখান থেকে পুলিশ আধিকারিকরা তাঁদের জেলার বিভিন্ন থানায় নিয়ে যান। জওয়ানদের অস্থায়ীভাবে বিভিন্ন স্কুল, কলেজ ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে থাকার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকেই জেলার বিভিন্ন এলাকায় রুট মার্চ শুরু হবে। আসন্ন দোলযাত্রা ও হোলি উৎসব উপলক্ষেও নিরাপত্তা জোরদার করতে এই রুট মার্চ চালানো হবে। এদিকে প্রার্থী ঘোষণা না হলেও ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা এলাকাজুড়ে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন। নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এলাকার বাসিন্দাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন স্থানীয়রা। নিরাপত্তা বজায় রাখতে প্রশাসন সর্বদা নজরদারি চালাচ্ছে বলে জানা গিয়েছে। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading... Related Post navigation অন্ডালে ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচি: জনকল্যাণ প্রকল্পে নতুন গতি, সরাসরি পরিষেবা পেলেন বাসিন্দারা আবিরে রঙিন সৌভ্রাতৃত্ব — পুলিশ কর্মীদের মিলনমেলায় জমজমাট হোলি উদযাপন