বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মী, কর্মবন্ধু এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে আনন্দঘন পরিবেশে পালিত হলো হোলি উৎসব। রঙের এই পবিত্র উৎসবকে ঘিরে সকলেই আবিরে রঙিন হয়ে সৌজন্যবোধ, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্মানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। হাসি-আনন্দ, শুভেচ্ছা বিনিময় এবং মিলনমেলার মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে স্মরণীয়। ব্যস্ত কর্মজীবনের মাঝেও এই মিলনোৎসব সকলের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা পৌঁছে দেয়। ভেদাভেদ ভুলে সবাই এক পরিবারের সদস্য— এই বার্তাই উঠে আসে এদিনের অনুষ্ঠানে। কমিটির কনভেনার শুভাশীষ ঘোষ জানান, এই ধরনের আয়োজন পুলিশ পরিবারে সৌভ্রাতৃত্ব ও মানবিক সম্পর্ক আরও দৃঢ় করে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading... Related Post navigation ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি হোলির আনন্দে মর্মান্তিক পরিণতি: পুকুরে স্নান করতে নেমে দুই যুবকের মৃত্যু দুর্গাপুরে