Asansol

দেওয়াল লিখনে ভোটের প্রচার শুরু, আসানসোল দক্ষিণে সিপিআই(এম) প্রার্থী শিল্পী চক্রবর্তীর সমর্থনে কর্মীদের উচ্ছ্বাস

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জোরকদমে প্রচারে নেমেছে বামফ্রন্ট। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী শিল্পী চক্রবর্তীর সমর্থনে শুরু হল দেওয়াল লিখনের কাজ। এই কর্মসূচিতে প্রার্থী শিল্পী চক্রবর্তী নিজে উপস্থিত থেকে কর্মী-সমর্থকদের উৎসাহিত করেন।


রবিবার বিকেল থেকেই আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার পুরানহাট, শান্তিনগর, দামোদরের পার্শ্ববর্তী এলাকা সহ বিভিন্ন জায়গায় বাম কর্মী-সমর্থকেরা দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করেন। লাল রঙে দলের প্রতীক ও স্লোগান লিখে এলাকায় নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন তারা।
এই সময় কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। দেওয়াল লিখনের পাশাপাশি স্লোগান দিতে দিতে এলাকায় প্রচার চালান কর্মী-সমর্থকেরা। প্রার্থী শিল্পী চক্রবর্তী জানান, মানুষের সমর্থন ও আশীর্বাদ নিয়েই তাঁরা এই নির্বাচনী লড়াইয়ে নেমেছেন এবং এলাকার উন্নয়ন ও মানুষের স্বার্থকে সামনে রেখেই প্রচার চালানো হবে। জয়ী আমরাই হব।
বামফ্রন্ট নেতৃত্বের দাবি, আসানসোল দক্ষিণে সাধারণ মানুষের সাড়া মিলছে এবং আগামী দিনে আরও জোরদার হবে নির্বাচনী প্রচার। দেওয়াল লিখনের মধ্য দিয়ে সেই প্রচারের সূচনাই হল বলে মনে করছেন দলীয় নেতৃত্ব।

News Editor

Recent Posts

সংবাদমাধ্যমের কর্মীরাও পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ পাচ্ছেন, জানাল নির্বাচন কমিশন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ ঘোষণা করল Election Commission…

3 hours ago

गैस सिलेंडर की किल्लत से फूटा लोगों का गुस्सा, सड़क जाम कर एजेंसी के खिलाफ जोरदार प्रदर्शन

बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल के एलआईसी मोड़ स्थित आसनसोल से पुरुलिया और झारखंड…

10 hours ago

ভোট ঘোষণার পরই বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, বদলি রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের প্রশাসনিক শীর্ষস্তরে বড়সড়…

14 hours ago

কংগ্রেস ছেড়ে তৃণমূলে আইনজীবী সৈয়দ ইজাজ আহমেদ, মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে যোগদান

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাজ্যের শাসক দল All India Trinamool Congress-এ যোগ দিলেন আইনজীবী…

1 day ago

আসানসোলে এলপিজি ডিস্ট্রিবিউটরদের উপর প্রশাসনের কড়া নজরদারি, মজুত ও সরবরাহ খতিয়ে দেখলেন আধিকারিকরা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা গ্যাস সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এবং কোনও রকম মজুতদারি বা…

1 day ago

মোদির হাত ধরে ₹১৮,৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা, পশ্চিমবঙ্গে ৬টি অমৃত স্টেশনের উদ্বোধন —

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার ব্রিগেড ময়দানে সরকারি অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী Narendra Modi…

2 days ago