বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের উত্তাপে এবার নতুন করে ‘নীল বাতি’ বিতর্ক ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা ও আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা।
ঘটনাটি পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের। জানা গিয়েছে, তৃণমূল প্রার্থী হরেরাম সিংয়ের সমর্থনে একটি কর্মীসভায় যোগ দিতে গিয়েছিলেন সাংসদ। অভিযোগ, সেই সময় তিনি যে গাড়িতে করে প্রচারে যান, তাতে একটি নীল বাতি এবং গাড়ির সামনে অশোক স্তম্ভ লাগানো ছিল।
সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে শত্রুঘ্ন সিনহা বিষয়টিকে ‘ছোট ঘটনা’ বলে উল্লেখ করেন। পরে তিনি তার সচিবকে নির্দেশ দিয়ে গাড়ি থেকে নীল বাতি খুলে ফেলেন বলে জানা যায়।
তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি প্রার্থী বিজন মুখোপাধ্যায় তীব্র কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন—নির্বাচনের সময় একজন সাংসদ কীভাবে নীল বাতিযুক্ত গাড়ি ব্যবহার করতে পারেন? তিনি দাবি করেছেন, এটি স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সামিল।
এই ঘটনায় শিল্পাঞ্চল জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিরোধী শিবিরের দাবি, নির্বাচন কমিশনের উচিত বিষয়টি গুরুত্ব সহকারে দেখা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের মুখে Election Commission of India (ইসিআই) আরও একবার কঠোর…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহে পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা কেন্দ্রে ফের উত্তেজনা…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ ঘোষণা করল Election Commission…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জোরকদমে প্রচারে নেমেছে বামফ্রন্ট। আসানসোল দক্ষিণ…
बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल के एलआईसी मोड़ स्थित आसनसोल से पुरुलिया और झारखंड…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের প্রশাসনিক শীর্ষস্তরে বড়সড়…