বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা
চিত্তরঞ্জন রেল শহরের দেশবন্ধু উচ্চ বিদ্যালয় সাংসদ ফান্ডের কোটার টাকায় নতুন ভবনের নির্মাণ হল। সেই ভবন উদ্বোধন করলেন আসানসোলের সাংসদ তথা চিত্রতারকা শত্রুঘ্ন সিনহা শনিবার সেই নতুন ভবনের উদ্বোধন করতে তিনি চিত্তরঞ্জনের দেশবন্ধু বিদ্যালয় গিয়েছিলেন।
সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কেন্দ্র সরকারের ব্যাপক সমালোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ ভ্রমন নিয়ে কটাক্ষ করেন শত্রুঘ্ন সিনহা। তার সরাসরি দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড সহ বিদেশের বিভিন্ন সম্মানজনক জায়গা থেকে ডাক পেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোথাও ডাক পান না। তিনি নিজেই ছুটে যান বিভিন্ন জায়গায়। সম্প্রতি আমেরিকা এবং তার মরিশাস সফর নিয়েও কটাক্ষ করেছেন শত্রুঘ্ন সিনহা। পাশাপাশি কেন্দ্রের ব্যাপক অংকের টাকা বাকি পড়ে আছে যা দেওয়া হচ্ছে না তা নিয়েও কেন্দ্রের সমালোচনা করেন বিহারীবাবু। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠান উদ্বোধন করতে এসে ইউজিসি ফান্ডের টাকা কেন বাকি সে নিয়ে প্রশ্ন তোলেন শত্রুঘ্ন সিনহা। আগামী দিনে জিরো আওয়ারে তিনি চিত্তরঞ্জন রেল কারখানা সহ আসানসোল লোকসভা কেন্দ্রের বিভিন্ন দাবি নিয়ে সংসদে আওয়াজ তুলবেন বলে জানিয়েছেন।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বিজয়ার আবহে সম্প্রীতি ও সৌজন্যের বার্তা নিয়ে আসানসোলের মা ঘাঘর…
बंगलार जागरण डॉट कॉम संवाददाता पूर्व रेलवे के आसनसोल डिवीजन के वरिष्ठ मंडल वाणिज्यिक प्रबंधक…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পূর্ব রেলের আসানসোল ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (Senior Divisional…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা দুর্গাপুজো মিটতেই এবার ছটপুজোর প্রস্তুতিতে তৎপরতা শুরু করলেন আসানসোল উত্তরের…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা উৎসবের আনন্দে যখন মেতে উঠেছে চারপাশ, তখনই বই ও সাহিত্যকে…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কবি সুভাষ–জয় হিন্দ…