বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের উত্তাপে এবার নতুন করে ‘নীল বাতি’ বিতর্ক ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা ও আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা।
ঘটনাটি পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের। জানা গিয়েছে, তৃণমূল প্রার্থী হরেরাম সিংয়ের সমর্থনে একটি কর্মীসভায় যোগ দিতে গিয়েছিলেন সাংসদ। অভিযোগ, সেই সময় তিনি যে গাড়িতে করে প্রচারে যান, তাতে একটি নীল বাতি এবং গাড়ির সামনে অশোক স্তম্ভ লাগানো ছিল।
সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে শত্রুঘ্ন সিনহা বিষয়টিকে ‘ছোট ঘটনা’ বলে উল্লেখ করেন। পরে তিনি তার সচিবকে নির্দেশ দিয়ে গাড়ি থেকে নীল বাতি খুলে ফেলেন বলে জানা যায়।
তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি প্রার্থী বিজন মুখোপাধ্যায় তীব্র কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন—নির্বাচনের সময় একজন সাংসদ কীভাবে নীল বাতিযুক্ত গাড়ি ব্যবহার করতে পারেন? তিনি দাবি করেছেন, এটি স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সামিল।
এই ঘটনায় শিল্পাঞ্চল জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিরোধী শিবিরের দাবি, নির্বাচন কমিশনের উচিত বিষয়টি গুরুত্ব সহকারে দেখা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…
BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পড়াশোনায় সাফল্যের মুকুটে নতুন পালক। ক্লাস একাদশের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রবিবার রাতে জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ।…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাতের অন্ধকারে 19 নম্বর জাতীয় সড়কের উপর ছিনতাইয়ের চেষ্টা রুখতে…
BANGLAR JAGRAN DOT COM KOLKATA - N. Franklin Jayakumar assumed charge as Chairman-cum-Managing Director (CMD)…