Paschim Bardhaman

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়, অভিনব সাউকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা, মলয় ঘটক, শত্রুঘ্ন সিনহা, বিধান উপাধ্যায়

কাজাখস্তানের শ্যামকেন্তে অনুষ্ঠিত ১৬তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়ল আসানসোলের কিশোর শুটার অভিনব সাউ। ১০ মিটার এয়ার রাইফেলের জুনিয়র বিভাগে ব্যক্তিগত ও দলগত—দুই ক্ষেত্রেই সোনার পদক জিতেছে সে।

ব্যক্তিগত বিভাগে অভিনব ২৫০.৪-২৫০.৩ পয়েন্টে হারিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী হুন সেও লি-কে। দলগত বিভাগে অভিনব, সুরেশ ভানিথা ও হিমাংশু—এই ভারতীয় ত্রয়ী ১৮৯০.১-১৮৮৫.১ পয়েন্টে পরাস্ত করেছে শক্তিশালী চিনকে।

অভিনবের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “আমাদের আসানসোলের ছেলে অভিনব সাউ বাংলার মুখ উজ্জ্বল করেছে। আমি অভিনবকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। অভিনবের পরিবার-পরিজন ও বন্ধুদেরও অভিনন্দন জানাই। আগামী দিনে ও আরও সফল হোক—এই কামনা করি।”

এছাড়াও মন্ত্রী মলয় ঘটক, সাংসদ শত্রুঘ্ন সিনহা, আসানসোলের মহানগরীক বিধান উপাধ্যায় এবং আসানসোল রাইফেল ক্লাবের পক্ষ থেকে বিরেন্দার ঢাল অভিনবকে শুভেচ্ছা জানিয়েছেন।

নিজের সোনাজয়ের অনুভূতি জানাতে গিয়ে অভিনব বলেন, “যোগ্যতা অর্জন পর্বটা আমার খুব একটা ভালো যায়নি। তাই ফাইনালে পারফরম্যান্সে উন্নতি করার চেষ্টা করেছি। শেষ রাউন্ড পর্যন্ত পিছিয়ে থাকলেও আশা ছাড়িনি। চ্যাম্পিয়ন হতে পেরে ভীষণ আনন্দ হচ্ছে।”

উল্লেখ্য, আন্তর্জাতিক মঞ্চে এর আগে বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে এক ডজন পদক জিতেছে আসানসোলের এই কিশোর। এবারের সোনাজয় তার ক্রীড়া-জীবনের অন্যতম সেরা অর্জন হিসেবে ধরা হচ্ছে।

News Editor

Recent Posts

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

6 days ago

Asansol girl Jahnavi wins ₹1 lakh merit scholarship

BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…

7 days ago

ক্লাস একাদশে সেরার স্বীকৃতি, ১ লক্ষ টাকার মেধাবৃত্তি সারদাপল্লীর জাহ্নবীকে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পড়াশোনায় সাফল্যের মুকুটে নতুন পালক। ক্লাস একাদশের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ…

7 days ago

MURSHIDABAD :- জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, বোমার আঘাতে জখম ASI! সালারে রাতভর উত্তেজনা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রবিবার রাতে জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ।…

1 week ago

ছিনতাই রুখতে গিয়ে গুলিবিদ্ধ প্রহরী, দু’রাউন্ড গুলি ছুড়ে পালাল মুখোশধারী দুষ্কৃতীরা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাতের অন্ধকারে 19 নম্বর জাতীয় সড়কের উপর ছিনতাইয়ের চেষ্টা রুখতে…

1 week ago

N. Franklin Jayakumar assumes charge as CMD, NCL

BANGLAR JAGRAN DOT COM KOLKATA - N. Franklin Jayakumar assumed charge as Chairman-cum-Managing Director (CMD)…

2 weeks ago