Paschim Bardhaman

আসানসোল ইদগায় ঈদের নামাজে মিলল হাজারো মানুষের ভিড়, শুভেচ্ছা জানালেন মন্ত্রী মলয় ঘটক।


বাংলার জাগরণ সংবাদদাতা, আসানসোল, ৩১ মার্চ ২০২৫

আসানসোল ইদগা সহ শিল্পাঞ্চল জুড়ে ঈদের নামাজের এক উৎসবমুখর পরিবেশ দেখা গেল। এদিন সকালে কয়েক হাজার মানুষ ঈদের নামাজে অংশ নেন। নামাজের এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন আসানসোলের বিধায়ক তথা মন্ত্রী মলয় ঘটক এবং আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। তাঁদের সঙ্গে আসানসোল শহরের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

আসানসোল ইদগা সোসাইটির পক্ষ থেকে এই উপলক্ষে একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে আসানসোল পৌরনিগমের স্বাস্থ্যকর্মীরা ওআরএস জল এবং ফার্স্ট এইড সামগ্রী নিয়ে প্রস্তুত ছিলেন, যাতে উপস্থিত মানুষের কোনো অসুবিধা না হয়।

নামাজ শেষে সকলে একে অপরের সঙ্গে গলা মিলিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় মন্ত্রী মলয় ঘটক উপস্থিত সকলকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, “ঈদের এই পবিত্র দিনে আমরা সবাই মিলে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও মজবুত করি।”

আসানসোলের এই ঈদ উদযাপন শহরবাসীর মধ্যে একতা ও আনন্দের বার্তা ছড়িয়ে দিয়েছে।

বাংলার জাগরণের তরফ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা।

News Editor

Recent Posts

মা ঘাঘর বুড়ী মন্দিরে ধর্মচক্র সেবা সমিতির বিজয়া সম্মিলনী, প্রধান অতিথি বিধায়ক কৃষ্ণেন্দু

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বিজয়ার আবহে সম্প্রীতি ও সৌজন্যের বার্তা নিয়ে আসানসোলের মা ঘাঘর…

3 days ago

দুর্গাপুজো মিটতেই ছটের প্রস্তুতি, ঘাট পরিদর্শনে কৃষ্ণেন্দু

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা দুর্গাপুজো মিটতেই এবার ছটপুজোর প্রস্তুতিতে তৎপরতা শুরু করলেন আসানসোল উত্তরের…

2 weeks ago

শারদোৎসবের আবহে বই প্রকাশের আসর, স্মরণে গল্পকার স্বপন ঘোষচৌধুরী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা উৎসবের আনন্দে যখন মেতে উঠেছে চারপাশ, তখনই বই ও সাহিত্যকে…

2 weeks ago

পালাবদলের পর উন্নয়নের পথে গতি? অরেঞ্জ লাইনে বেলেঘাটা–আইটি সেন্টার অংশে প্রথম ট্রায়াল রান, কলকাতা মেট্রোয় নতুন মাইলফলক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কবি সুভাষ–জয় হিন্দ…

4 weeks ago