বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
আসানসোল:
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এক মানবিক উদ্যোগ নিল আসানসোল উৎসব কমিটি। সমাজসেবার দৃষ্টান্ত স্থাপন করে তারা ৫ লক্ষ টাকার অনুদান দিলেন দুর্গত এলাকার সহায়তার জন্য।
এই অনুদানের অর্থটি রাজ্যের আইন ও বিচারমন্ত্রী তথা আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক শ্রী মলয় ঘটকের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন আসানসোল উৎসব কমিটির প্রতিনিধিরা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল উৎসব কমিটির পক্ষে দীপক তলাপাত্র, অভিনব মুখোপাধ্যায়, আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান অনিমেষ দাস, কাউন্সিলর অর্জুন মাজি, মৌসুমী বোস, সৌরভ মাজি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বরা।
মন্ত্রী মলয় ঘটক এই মানবিক পদক্ষেপের প্রশংসা করে বলেন —
> “আসানসোল শুধু শিল্পনগরী নয়, এটি মানবিকতার শহর। আজ উৎসব কমিটি যে দৃষ্টান্ত স্থাপন করল, তা অন্যদেরও অনুপ্রেরণা দেবে সমাজসেবায় এগিয়ে আসতে।”
উল্লেখ্য, সম্প্রতি উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টি ও বন্যার কারণে বহু মানুষ গৃহহীন ও বিপর্যস্ত হয়ে পড়েছেন। সেই দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে বিভিন্ন সামাজিক সংগঠন — যার মধ্যে আসানসোল উৎসব কমিটির এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কবি সুভাষ–জয় হিন্দ…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বীরভূমের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বদলের পথে কেন্দ্র। জেলার দুই…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। অহিংসার বার্তা স্মরণ করে এই…
बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल- बर्नपुर के IISCO स्टील प्लांट में यूनियन की सदस्यता…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল :- বার্ণপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে ইউনিয়নের সদস্যপদ যাচাইয়ের জন্য…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…