Purba Bardhaman

কাটোয়া থেকে আজিমগঞ্জ ও কাটোয়া থেকে আহমেদপুরের মধ্যে চালু হচ্ছে ইএমইউ স্পেশাল ট্রেন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ বিশেষ উদ্যোগ নিল। কাটোয়া থেকে আজিমগঞ্জ এবং কাটোয়া থেকে আহমেদপুরের মধ্যে প্রতিদিনের ভিত্তিতে দুটি জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিষেবা আগামী ২৫ আগস্ট, ২০২৫ থেকে চালু হবে বলে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে।

তথ্যানুসারে, ৩৫০৬১ কাটোয়া–আজিমগঞ্জ ইএমইউ স্পেশাল প্রতিদিন সকাল ৯টা ৫৫ মিনিটে কাটোয়া থেকে ছেড়ে ১১টা ২৫ মিনিটে আজিমগঞ্জ পৌঁছাবে। অপরদিকে, ৩৫০৬২ আজিমগঞ্জ–কাটোয়া ইএমইউ স্পেশাল আজিমগঞ্জ থেকে দুপুর ১২টা ১০ মিনিটে রওনা দিয়ে ১টা ৪০ মিনিটে কাটোয়ায় ফিরবে।

অন্যদিকে, ৩৫০৪১ কাটোয়া–আহমেদপুর ইএমইউ স্পেশাল বিকেল ৩টা ৫০ মিনিটে কাটোয়া থেকে ছেড়ে বিকেল ৫টা ১৫ মিনিটে আহমেদপুরে পৌঁছাবে। ফেরার পথে, ৩৫০৪২ আহমেদপুর–কাটোয়া ইএমইউ স্পেশাল বিকেল ৫টা ৩০ মিনিটে আহমেদপুর থেকে রওনা দিয়ে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে কাটোয়ায় পৌঁছাবে।

রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, উভয় স্পেশাল ট্রেনই পথে সমস্ত স্টেশনে থামবে, যাতে সাধারণ যাত্রীরা সুবিধা পান। এর ফলে স্থানীয় যাতায়াত আরও সহজ এবং দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

17 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago