Asansol

পুলিশের জালে বিপুল টাকা! সীতারামপুরের ছাঁট লোহা ব্যবসায়ীর কর্মী রানীগঞ্জ থেকে প্রায় ১৬ লক্ষ টাকা নিয়ে ফিরছিল

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

নির্বাচনকে সামনে রেখে জোরদার নাকা তল্লাশিতে বড়সড় সাফল্য পেল আসানসোল উত্তর থানার পুলিশ। ১৯ নম্বর জাতীয় সড়কের উপর কাল্লা মোড়ে গাড়ি তল্লাশির সময় একটি চারচাকা গাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ অর্থ।


পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১৫ লক্ষ ৮১ হাজার ৫০০ টাকা। নির্বাচনকে কেন্দ্র করে বেআইনি লেনদেন রুখতে এই নাকা চেকিং চালানো হচ্ছিল। সেই সময় সন্দেহজনক একটি গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ি থেকে এই বিপুল নগদ অর্থ উদ্ধার হয়।
ঘটনার পরই বিষয়টি আয়কর দপ্তরকে জানানো হয়। বর্তমানে আয়কর দপ্তরের আধিকারিকরা ওই টাকার উৎস ও বৈধতা খতিয়ে দেখছেন এবং গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন।
নির্বাচনের আগে এই ধরনের উদ্ধার প্রশাসনের তৎপরতাকেই আরও একবার সামনে এনে দিল বলে মনে করা হচ্ছে।

News Editor

Recent Posts

৬৬ মোবাইল সহ ১১ কেজি গাঁজা উদ্ধার, তবু প্রশ্নে চেকিং ব্যবস্থার ফাঁকফোকর!

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার করা হয়েছে নাকা চেকিং।…

7 days ago

Asansol:গীর্জা মোড়ে পুলিশের বড় সাফল্য! ৩৪ গ্রাম ব্রাউন সুগার ও দেড় লক্ষ টাকা সহ ৩ গ্রেফতার, চাঞ্চল্য শিল্পাঞ্চলে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিডি বিভাগের গোপন সূত্রের ভিত্তিতে বড়সড়…

1 week ago

ভোটের মাঝে ‘নীল বাতি’ বিতর্ক! জামুরিয়ায় প্রচারে গিয়ে চাপে শত্রুঘ্ন সিনহা”

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের উত্তাপে এবার নতুন করে ‘নীল বাতি’ বিতর্ক…

1 week ago

ভোটের আগে কড়া অবস্থানে নির্বাচন কমিশন — ১৫ আইপিএস অফিসারের বদলি বাতিল

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের মুখে Election Commission of India (ইসিআই) আরও একবার কঠোর…

2 weeks ago

ভোটের মুখে কুলটিতে নোটিশ কাণ্ড! জিতেন্দ্রর পথে হেঁটে BCCL-এর নোটিশ ছিঁড়লেন ডাঃ অজয় পোদ্দার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহে পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা কেন্দ্রে ফের উত্তেজনা…

2 weeks ago

সংবাদমাধ্যমের কর্মীরাও পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ পাচ্ছেন, জানাল নির্বাচন কমিশন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ ঘোষণা করল Election Commission…

2 weeks ago