বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
জামুড়িয়া: দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আখলপুর ব্রিজ। প্রতিদিন এই ব্রিজ দিয়ে মালবাহী যানবাহন, গণপরিবহনের বাস, দু’চাকা ও চারচাকার বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। তবে ব্রিজটির সংকীর্ণ অবস্থা এবং ক্রমবর্ধমান যানবাহনের চাপের কারণে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষকে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আখলপুর ব্রিজের উন্নয়নের লক্ষ্যে পরিদর্শনে যান জামুড়িয়ার বিধায়ক ডঃ বিজন মুখার্জি এবং উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা। ব্রিজের বর্তমান অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি ভবিষ্যতে কীভাবে এটিকে আরও চওড়া, মজবুত ও নিরাপদ করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সূত্রের খবর, ব্রিজটির পরিকাঠামোগত উন্নয়ন এবং যাতায়াত ব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।
এদিন বিধায়ক ডঃ বিজন মুখার্জি বলেন, “আমাদের লক্ষ্য একটাই— সাধারণ মানুষের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও উন্নত করা। আমি আশাবাদী, খুব শীঘ্রই এই গুরুত্বপূর্ণ ব্রিজের উন্নয়নের কাজ বাস্তবায়িত হবে এবং এলাকার মানুষ দীর্ঘদিনের সমস্যার সমাধান পাবেন।”
স্থানীয় বাসিন্দাদেরও আশা, বহুদিনের দাবি এবার বাস্তবায়িত হলে যাতায়াতের ক্ষেত্রে বড় স্বস্তি মিলবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কবি সুভাষ–জয় হিন্দ…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বীরভূমের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বদলের পথে কেন্দ্র। জেলার দুই…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। অহিংসার বার্তা স্মরণ করে এই…
बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल- बर्नपुर के IISCO स्टील प्लांट में यूनियन की सदस्यता…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল :- বার্ণপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে ইউনিয়নের সদস্যপদ যাচাইয়ের জন্য…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…