Paschim Bardhaman

মৃতদেহ রেখে কারখানার গেটে বিজেপির বিক্ষোভ, দূষণের জেরে শ্রমিকের মৃত্যুর অভিযোগে উত্তপ্ত জামুড়িয়া শিল্পাঞ্চল

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোলের জামুড়িয়া শিল্পতালুকে এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সোমবার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। মৃতদেহ রেখে কারখানার গেটের সামনে বিক্ষোভে সামিল হন মৃতের আত্মীয়রা ও বিজেপি কর্মী-সমর্থকরা। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজেপির আসানসোল জেলা সহ-সভাপতি সন্তোষ সিং অভিযোগ করেন, শিল্পতালুকের বিভিন্ন কারখানা থেকে অতিরিক্ত দূষণ ছড়াচ্ছে। তার দাবি, সেই দূষণের কারণেই শ্রমিকদের মধ্যে নানা শ্বাসকষ্টজনিত রোগ বাড়ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছে। মৃত শ্রমিক রাজেশ রামের মৃত্যুর জন্যও তিনি কারখানার দূষণকেই দায়ী করেন। বিক্ষোভকারীদের দাবি, মৃতের পরিবারের একজন সদস্যকে চাকরি দিতে হবে এবং উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।


তবে বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে কারখানা কর্তৃপক্ষ। কারখানার ম্যানেজার মৃণাল সাহা জানান, কারখানায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ অনুযায়ী সমস্ত প্রয়োজনীয় দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। পরিবেশ পর্যবেক্ষণের জন্য বিশেষ ডিভাইসও বসানো আছে, যা নিয়মিতভাবে কেন্দ্রীয় পর্যায়ে মনিটরিং করা হয়।


মৃণাল সাহা আরও বলেন, যে শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ চলছে, তার ডেথ সার্টিফিকেটে ‘নরমাল ডেথ’ উল্লেখ রয়েছে। ফলে আইন অনুযায়ী পরিবারের সদস্যকে চাকরি বা ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা নেই। তবুও মানবিকতার খাতিরে মৃতের পরিবারের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষ ইতিবাচকভাবে ভাবনাচিন্তা করছে। বিষয়টি ম্যানেজমেন্টের কাছে পাঠানো হয়েছে এবং আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা করা হবে বলে তিনি জানান।


উল্লেখ্য, মৃত শ্রমিক রাজেশ রাম ওই কারখানার একজন সুপারভাইজার ছিলেন। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পরেই ক্ষোভে ফেটে পড়েন সহকর্মী ও স্থানীয় বিজেপি নেতারা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

2 days ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

3 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago