Asansol

নিগম রাজনীতিতে ‘উইকেট পতন’ শুরু? তৃণমূল কাউন্সিলরের ইস্তফায় জোর জল্পনা আসানসোলে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল পুরনিগমের রাজনীতিতে ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। বিরোধী দলনেত্রী চৈতালি তেওয়ারির সক্রিয়তা বাড়ার পর থেকেই পুরনিগমের অন্দরমহলে নতুন রাজনৈতিক সমীকরণের আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে একের পর এক ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেসকে ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে।
সম্প্রতি ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তরুণ চক্রবর্তীর গ্রেফতারি পুরনিগমের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে এল আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নোনিয়া তাঁর কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে পুরনিগম সুত্রে জানা গিয়েছে। তাঁর এই পদত্যাগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানান জল্পনা-কল্পনা।
সূত্রের খবর, পুরনিগমের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন স্তরে বাড়তে থাকা চাপের কারণেই একাধিক জনপ্রতিনিধি নিজেদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন। রাজনৈতিক মহলের একাংশের দাবি, আগামী দিনে আরও কয়েকজন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করতে পারেন। যদি তা হয়, তাহলে আসানসোল পুরনিগমে ক্ষমতার সমীকরণে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে।
অন্যদিকে, বিরোধী শিবিরের দাবি, জন

স্বার্থের বিভিন্ন ইস্যুতে ক্রমাগত চাপ বৃদ্ধি এবং পুরনিগমের কাজকর্ম নিয়ে বাড়তি জবাবদিহিতার কারণে শাসকদলের একাংশ অস্বস্তিতে পড়েছেন। যদিও এই সমস্ত জল্পনা নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি পদত্যাগের এই ধারা অব্যাহত থাকে, তাহলে আসানসোল পুরনিগমের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এখন রাজনৈতিক মহলের নজর একটাই প্রশ্নে— পুরনিগমে পরবর্তী ‘উইকেট’ কার?

News Editor

Recent Posts

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

5 days ago

Asansol girl Jahnavi wins ₹1 lakh merit scholarship

BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…

6 days ago

ক্লাস একাদশে সেরার স্বীকৃতি, ১ লক্ষ টাকার মেধাবৃত্তি সারদাপল্লীর জাহ্নবীকে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পড়াশোনায় সাফল্যের মুকুটে নতুন পালক। ক্লাস একাদশের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ…

6 days ago

MURSHIDABAD :- জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, বোমার আঘাতে জখম ASI! সালারে রাতভর উত্তেজনা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রবিবার রাতে জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ।…

7 days ago

ছিনতাই রুখতে গিয়ে গুলিবিদ্ধ প্রহরী, দু’রাউন্ড গুলি ছুড়ে পালাল মুখোশধারী দুষ্কৃতীরা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাতের অন্ধকারে 19 নম্বর জাতীয় সড়কের উপর ছিনতাইয়ের চেষ্টা রুখতে…

1 week ago

N. Franklin Jayakumar assumes charge as CMD, NCL

BANGLAR JAGRAN DOT COM KOLKATA - N. Franklin Jayakumar assumed charge as Chairman-cum-Managing Director (CMD)…

2 weeks ago