Paschim Bardhaman

আসানসোলের রাজনৈতিক আকাশে এক নক্ষত্রের পতন: প্রয়াত ক্যাপ্টেন দা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোলের রাজনৈতিক মঞ্চে এক অমলিন নক্ষত্রের আলো নিভে গেল। বর্ষীয়ান রাজনৈতিক নেতা, সমাজসেবী ও আসানসোল-বার্ণপুর শিল্পাঞ্চলের গণমানুষের প্রিয় নেতা ক্যাপ্টেন দা (জন্ম: ৩ জুলাই ১৯৫১) বার্ণপুর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর প্রয়াণে শুধু আসানসোল নয়, সমগ্র পশ্চিম বর্ধমানের রাজনৈতিক ও সামাজিক মহল শোকস্তব্ধ।


ক্যাপ্টেন দা তাঁর জীবনের প্রথম দিন থেকেই রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। কংগ্রেসের সঙ্গে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হলেও তিনি সিপিএম তথা বামফ্রন্টের সঙ্গে বহু আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তাঁর নেতৃত্বে আসানসোলের রাজপথ বহুবার সংগ্রামের সাক্ষী হয়েছে। আসানসোল পৌরসভার কমিশনার হোক এবং পুরনিগমের কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে তিনি একাধিকবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তৎকালীন হিরাপুর বিধানসভা এবং পরবর্তীতে আসানসোল দক্ষিণ ও আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক প্রার্থীদের পাশে থেকে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের সাফল্যের পথ প্রশস্ত করেছেন।
তৃণমূল কংগ্রেস গঠনের পর ক্যাপ্টেন দা এই দলে যোগ দেন এবং শেষ দিন পর্যন্ত তৃণমূলের একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে কাজ করে গেছেন। তাঁর নিঃস্বার্থ দলীয় নিষ্ঠা এবং জনসাধারণের প্রতি অঙ্গীকার তাঁকে আসানসোলের রাজনৈতিক মহলে এক অনন্য স্থান দিয়েছে। তিনি শুধু একজন নেতাই ছিলেন না, সাধারণ মানুষের কাছে ছিলেন একজন অকৃত্রিম বন্ধু, যিনি সবসময় তাঁদের পাশে থেকেছেন।
ক্যাপ্টেন দার প্রয়াণে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব গভীর শোক প্রকাশ করেছেন। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, তাপস বন্ধোপাধ্যায়, ভি. শিবদাসন দাশু, অমরনাথ চট্টোপাধ্যায়, গুরুদাস চট্টোপাধ্যায়, সুদেষ্ণা ঘটক, অভিজিৎ ঘটক,জেলা তৃণমূল কংগ্রেসের নেতা নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিধান উপাধ্যায়, উজ্জ্বল চট্টোপাধ্যায়, লক্ষণ ঠাকুর, সৌরভ আলি, পূর্ণেন্দু চৌধুরী, অশোক রুদ্র, হরজিৎ সিং-সহ দলের বিশিষ্ট নেতারা তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মন্ত্রী মলয় ঘটক বলেন, “ক্যাপ্টেন দার মতো নিষ্ঠাবান ও নিঃস্বার্থ নেতা বিরল। তাঁর অবদান আসানসোলের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।” নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “তাঁর প্রয়াণে আমরা শুধু একজন নেতাই হারালাম না, হারালাম একজন পথপ্রদর্শককে, যাঁর অভাব আসানসোল-বার্ণপুর শিল্পাঞ্চল সবসময় অনুভব করবে।”
ক্যাপ্টেন দার রাজনৈতিক জীবন ছিল সংগ্রাম, নিষ্ঠা ও জনসেবার এক অনুপম দৃষ্টান্ত। তিনি কখনও ক্ষমতার লোভে পড়েননি, বরং সবসময় দলের ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। তাঁর স্মৃতি আসানসোলের প্রতিটি রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের মনে চিরকাল জ্বলজ্বল করবে।
বাংলার জাগরণ তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছে। তাঁর আত্মার শান্তি কামনা করি।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

19 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago