বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ২১ জুন রবিবার অনুষ্ঠিত হতে চলা NEET (স্নাতক)–২০২৬ পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে একাধিক বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের আসানসোল ডিভিশন। পরীক্ষার্থীদের সুবিধার্থে কয়েকটি দূরপাল্লার ট্রেনে অস্থায়ী স্টপেজের পাশাপাশি অন্ডাল ও জসিডিহি থেকে বিশেষ মেমু ট্রেনও চালানো হবে। রেল সূত্রে জানা গিয়েছে, ২১ জুন ২২৩২১ হুল এক্সপ্রেস অন্ডাল থেকে সিউড়ি পর্যন্ত সমস্ত স্টেশনে অস্থায়ীভাবে থামবে। একই দিনে ০৫৫৭৩ সরাইগড়–দেওঘর বিশেষ ট্রেন বাঁকা থেকে দেওঘর পর্যন্ত প্রতিটি স্টেশনে দাঁড়াবে। এর ফলে নীট পরীক্ষার্থীদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও উপকৃত হবেন।বীরভূম জেলার যাত্রীদের সুবিধার্থে ওই দিন ০৩৫৩৯/০৩৫৪০ অন্ডাল–সাঁইথিয়া বিশেষ মেমু চালানো হবে। আট কোচের ট্রেনটি সকাল ১০টা ১৫ মিনিটে অন্ডাল থেকে ছেড়ে কাজোরাগ্রাম, সিদুলি, উখড়া, পাণ্ডবেশ্বর, ভীমগড়া, পাঁচরা, দুবরাজপুর, চিনপাই, কাচুজোড়, সিউড়ি, কুনুরি ও মহিষাদহরী স্টেশনে থেমে দুপুর ১২টা ১৫ মিনিটে সাঁইথিয়ায় পৌঁছবে। ফেরার পথে ট্রেনটি সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সাঁইথিয়া থেকে ছেড়ে রাত ৮টা ১৫ মিনিটে অন্ডালে পৌঁছবে।অন্যদিকে ঝাড়খণ্ডের যাত্রীদের সুবিধার্থে ০৩৫৪১/০৩৫৪২ জসিডিহি–দুমকা বিশেষ মেমু চালানো হবে। ট্রেনটি সকাল ৯টা ৩০ মিনিটে জসিডিহি থেকে ছেড়ে দেওঘর, মোহনপুর, সিরসা নুনথর হল্ট, ঘোরমারা, ধনপতডিহ, চন্দনপাহাড়ি, বাসুকিনাথ, জামা এবং নতুন মদনপুর স্টেশনে থেমে সকাল ১১টা ১৫ মিনিটে দুমকায় পৌঁছবে। ফেরার পথে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দুমকা থেকে ছেড়ে রাত ৮টা ১৫ মিনিটে জসিডিহিতে পৌঁছবে।নীট (স্নাতক)–২০২৬ পরীক্ষায় অংশগ্রহণকারী বিপুল সংখ্যক পরীক্ষার্থীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই এই বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থা করেছে পূর্ব রেলের আসানসোল ডিভিশন। পরীক্ষার্থী ও অন্যান্য যাত্রীদের সুবিধাজনক যাত্রার জন্য আগাম পরিকল্পনা করে এই বিশেষ ট্রেন পরিষেবার সদ্ব্যবহার করার আবেদন জানিয়েছে রেল কর্তৃপক্ষ। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading… Related Post navigation জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রেলারে ডাম্পারের ধাক্কা, কেবিনে আটকে চালক