বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতা মেট্রোর জোকা-এসপ্ল্যানেড পার্পল লাইন আরও সম্প্রসারণের প্রস্তাব গৃহীত হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, এসপ্ল্যানেড থেকে প্রায় ১.২ কিলোমিটার বাড়িয়ে লাইনটি ইডেন গার্ডেন্স পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সম্প্রসারণের পথে একটি নতুন মেট্রো স্টেশন ‘ইডেন গার্ডেন্স’ তৈরিরও প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত প্রকল্পে ইডেন গার্ডেন্স স্টেশনের পর ক্রসওভারের সঙ্গে দুটি ২৫০ মিটার দীর্ঘ স্ট্যাবলিং লাইন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এর ফলে ট্রেন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সুবিধা আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।রেল সূত্রে জানা গিয়েছে, ফেরি পরিষেবার যাত্রী, ইডেন গার্ডেন্স সার্কুলার রেলওয়ে স্টেশনের যাত্রী এবং ঐতিহাসিক ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে আগত দর্শকদের সুবিধার কথা মাথায় রেখেই এই সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। বিশেষ করে বড় ক্রিকেট ম্যাচ ও অন্যান্য অনুষ্ঠানের সময় যাত্রী পরিবহণে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।ইতিমধ্যেই কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ এই প্রস্তাবে সম্মতি দিয়েছে। তবে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে রেল মন্ত্রক তথা রেল বোর্ড, নয়াদিল্লি। অনুমোদন মিললেই প্রকল্পের পরবর্তী পদক্ষেপ শুরু হবে বলে জানা গিয়েছে।এই সম্প্রসারণ বাস্তবায়িত হলে কলকাতার গণপরিবহণ ব্যবস্থায় আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে বলে মনে করছেন পরিবহণ বিশেষজ্ঞরা। Share Post Whatsapp Email Print Messenger Like this:Like Loading… Related Post navigation নির্বাচনের আবহে পাঞ্জাব মেইলে বোমাতঙ্ক! চন্দনপুরে চাঞ্চল্য