বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল রেল ডিভিশনের ছোট আমবোনা স্টেশনের কাছে একটি মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় হাওড়া-নিউ দিল্লি মেইন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। জানা গিয়েছে, আসানসোল থেকে ধানবাদ যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে রেলের ডিআরএম-সহ ঊর্ধ্বতন আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। রেল কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু করেছে। ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক করতে নিরন্তর চেষ্টা চালানো হচ্ছে।দুর্ঘটনার জেরে একাধিক ট্রেনের চলাচলে প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে। তবে যাত্রীদের অসুবিধা কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। Share Post WhatsApp Email Print Messenger Like this:Like Loading… Related Post navigation EDEN GARDENS পর্যন্ত বাড়ছে কলকাতা মেট্রোর পার্পল লাইন, মিলতে পারে নতুন স্টেশন ALERT RPF PERSONNEL RECOVERED 6.4 KG SILVER BARS FROM A PASSENGER AT HOWRAH METRO STATION