Asansol

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের কাছ থেকে ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। জামুরিয়া থানার পুলিশ এবং আসানসোল পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকদের যৌথ অভিযানে জামুরিয়ার নর্থ সিয়ারশোল কোলিয়ারির একটি ধ্বংসপ্রাপ্ত কোয়ার্টার থেকে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র এবং সাত রাউন্ড জীবন্ত কার্তুজ।


উল্লেখ্য, এর আগেও অবৈধ বালি পাচার সংক্রান্ত মামলায় প্রেমপাল সিংকে গ্রেফতার করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছিল। সেই সময় তাকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন জায়গায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হয়েছিল। এবার ফের তার সঙ্গে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রেমপাল সিংকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই নর্থ সিয়ারশোল কোলিয়ারির ধ্বংসপ্রাপ্ত কোয়ার্টারে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই চারটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। অস্ত্রগুলি কোথা থেকে এল, কারা এগুলি সরবরাহ করেছিল এবং কোনও অপরাধমূলক কাজে এগুলি ব্যবহার করা হয়েছিল কিনা—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
অস্ত্র ও কার্তুজ উদ্ধারের পর প্রেমপাল সিংকে ফের আসানসোল আদালতে পেশ করে জামুরিয়া থানার পুলিশ। তাকে আরও ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।
আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে বেআইনি আগ্নেয়াস্ত্রের উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই পুলিশের নজরদারি রয়েছে। প্রেমপাল সিংয়ের কাছ থেকে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সেই উদ্বেগকে আরও সামনে নিয়ে এল।
ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস জানান, প্রেমপাল সিংকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। শিল্পাঞ্চলের আর কোথায় আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে, এই অস্ত্রের উৎস কী এবং প্রেমপাল সিং কোনও অন্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন কিনা—সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে।

News Editor

Recent Posts

বীরভূমে ৫০৮ কোটি টাকার রাস্তা প্রকল্প, বদলাবে দুই জাতীয় সড়কের চেহারা! কোন কোন এলাকার উপর দিয়ে যাবে নতুন কাজ?

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বীরভূমের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বদলের পথে কেন্দ্র। জেলার দুই…

4 days ago

“গান্ধী জয়ন্তীতে মাংস-মাটন বন্ধ! দোকান থেকে হোটেল—২ অক্টোবর কোথায় কী নিষেধাজ্ঞা?”

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। অহিংসার বার্তা স্মরণ করে এই…

6 days ago

बर्नपुर IISCO यूनियन चुनाव में BMS का दबदबा, भगवा गुलाल और बैंड-बाजे के साथ जश्न; 2189 वोट मिले, INTUC दूसरे स्थान पर

बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल- बर्नपुर के IISCO स्टील प्लांट में यूनियन की सदस्यता…

2 weeks ago

ইস্কোয় ইউনিয়ন ভোটে বড় ব্যবধানে বিএমএস, ২১৮৯ ভোট; দ্বিতীয় আইএনটিইউসি, উল্লাস

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল :- বার্ণপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে ইউনিয়নের সদস্যপদ যাচাইয়ের জন্য…

2 weeks ago

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

3 weeks ago

Asansol girl Jahnavi wins ₹1 lakh merit scholarship

BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…

3 weeks ago