Asansol

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে গড়ে উঠতে চলেছে নতুন আধুনিক আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’। আসানসোল প্রোমোটার্স এলএলপি-র এই প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, সংস্থার দাবি অনুযায়ী আসানসোলে প্রথমবার ৫ বিএইচকে ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে এই প্রকল্পে।


এছাড়াও এখানে ২ বিএইচকে, ৩ বিএইচকে এবং ৪ বিএইচকে ফ্ল্যাটও পাওয়া যাবে। শুক্রবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থার কর্তৃপক্ষ।
সংস্থার ডিরেক্টর মুকেশ তোদি জানান, ‘এমারেল্ড হাইটস’ একটি রেরা নিবন্ধিত প্রকল্প। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলা এই প্রকল্পে মোট ছয়টি তল থাকবে। এর মধ্যে তিনটি তলে বাণিজ্যিক পরিকাঠামো এবং বাকি তিনটি তলে মোট ৩১টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে।
জানা গেছে, ফ্ল্যাটের প্রাথমিক মূল্য শুরু হচ্ছে ৬৩ লক্ষ টাকা থেকে। আধুনিক জীবনযাত্রার কথা মাথায় রেখে প্রকল্পে রাখা হয়েছে একাধিক বিশেষ সুবিধা। এর মধ্যে রয়েছে রুফটপ গার্ডেন, ইনডোর ও আউটডোর গেমসের ব্যবস্থা এবং শিশুদের জন্য বিশেষ প্লে জোন।
সংস্থার আর এক ডিরেক্টর রাজেশ পানসারি জানান, নির্মাণকাজে নামী ও প্রতিষ্ঠিত ব্র্যান্ডের বিভিন্ন সামগ্রী ব্যবহার করা হবে, যাতে নির্মাণের গুণগত মান বজায় রাখা যায়।
অন্যদিকে, বিপুল পানসারি বলেন, ভগৎ সিং মোড়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় প্রকল্পটি গড়ে ওঠায় বাসিন্দাদের কাছে হাসপাতাল, স্কুল এবং পরিবহণ পরিষেবাসহ বিভিন্ন প্রয়োজনীয় সুবিধা সহজেই পাওয়া যাবে।
‘এমারেল্ড হাইটস’ প্রকল্পের পরিচালন পর্ষদে রয়েছেন মুকেশ তোদি, রাজেশ পানসারি, দীপক তোদি, সিদ্ধার্থ তোদি, বিপুল পানসারি, অমিত ডিডওয়ানিয়া এবং প্রদীপ দেবুকা-সহ অন্যান্য সদস্যরা। এছাড়াও ট্রেসরাকের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত চতুর্বেদীও এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানানো হয়েছে।
সংস্থার দাবি, আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত নির্মাণমান এবং শহরের অন্যতম গুরুত্বপূর্ণ লোকেশনে অবস্থানের কারণে ‘এমারেল্ড হাইটস’ আসানসোলের আবাসন ক্ষেত্রে একটি নতুন বিকল্প হিসেবে উঠে আসতে চলেছে।

News Editor

Recent Posts

পালাবদলের পর উন্নয়নের পথে গতি? অরেঞ্জ লাইনে বেলেঘাটা–আইটি সেন্টার অংশে প্রথম ট্রায়াল রান, কলকাতা মেট্রোয় নতুন মাইলফলক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কবি সুভাষ–জয় হিন্দ…

1 week ago

বীরভূমে ৫০৮ কোটি টাকার রাস্তা প্রকল্প, বদলাবে দুই জাতীয় সড়কের চেহারা! কোন কোন এলাকার উপর দিয়ে যাবে নতুন কাজ?

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বীরভূমের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় বদলের পথে কেন্দ্র। জেলার দুই…

2 weeks ago

“গান্ধী জয়ন্তীতে মাংস-মাটন বন্ধ! দোকান থেকে হোটেল—২ অক্টোবর কোথায় কী নিষেধাজ্ঞা?”

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। অহিংসার বার্তা স্মরণ করে এই…

2 weeks ago

बर्नपुर IISCO यूनियन चुनाव में BMS का दबदबा, भगवा गुलाल और बैंड-बाजे के साथ जश्न; 2189 वोट मिले, INTUC दूसरे स्थान पर

बंगलार जागरण डॉट कॉम संवाददाता आसनसोल- बर्नपुर के IISCO स्टील प्लांट में यूनियन की सदस्यता…

3 weeks ago

ইস্কোয় ইউনিয়ন ভোটে বড় ব্যবধানে বিএমএস, ২১৮৯ ভোট; দ্বিতীয় আইএনটিইউসি, উল্লাস

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল :- বার্ণপুরের ইস্কো স্টিল প্ল্যান্টে ইউনিয়নের সদস্যপদ যাচাইয়ের জন্য…

3 weeks ago

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

1 month ago