Asansol

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ টাকা তোলাবাজি এবং বন্দুক দেখিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো হীরাপুর থানার পুলিশ। ধৃতের নাম মিন্টু চ্যাটার্জি। শুক্রবার গভীর রাতে নিউটাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার ধৃতকে আসানসোল সিজিএম আদালতে পেশ করা হলে আদালত ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংহ বাঁধের বাসিন্দা প্রদীপ প্রসাদ এই মর্মে হীরাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানিয়েছেন, তিনি বালি ও পাথরের ব্যবসা করেন। অভিযুক্ত মিন্টুও একই ব্যবসার সঙ্গে যুক্ত এবং তৃনমুল আমল থেকে এলাকায় অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত দীর্ঘদিন ধরেই প্রদীপ প্রসাদের উপর চাপ সৃষ্টি করছিল যাতে তিনি কেবলমাত্র তার কাছ থেকেই বালি ও পাথর কেনেন। এই নিয়ে বিবাদ চলছিল।
প্রাথমিক অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৩রা সেপ্টেম্বর, ২০২৬ তারিখে অভিযুক্ত জোরপূর্বক অভিযোগকারীর কাছ থেকে ২ লক্ষ টাকা নিয়ে নেয় এবং বন্দুকের নল ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
ঘটনার পরই তদন্তে নামে হীরাপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউন থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

News Editor

Recent Posts

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

2 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago

ECL celebrates 80th Independence Day with patriotic fervour

BANGLAR JAGRAN DOT COM Sanctoria (Asansol, West Bengal), August 15, 2026: Eastern Coalfields Limited (ECL)…

3 weeks ago