বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

আসানসোল ::
ছট পুজোকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারিতে বিশেষ উদ্যোগ পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের। ছট পুজোর ইতিহাসে রাজ্যে প্রথমবার একটি জেলাজুড়ে একযোগে একাধিক কন্ট্রোল রুম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনিক সূত্রের। আসানসোল থেকে দুর্গাপুর, শহরাঞ্চল থেকে প্রত্যন্ত ব্লক—জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই কাজ শুরু করেছে এই কন্ট্রোল রুমগুলি। শুধু তাই নয়, আগের বছরগুলির তুলনায় এ বার নিরাপত্তার দায়িত্বে পুলিশকর্মীর সংখ্যাও অনেকটাই বাড়ানো হয়েছে।।

West Bengal's First! Paschim Bardhaman Sets Up 13 Control Rooms for Chhath Puja 2026

 छठ पूजा 2026 के लिए पश्चिम बर्धमान में 13 कंट्रोल रूम, सुरक्षा के लिए बढ़ाई गई पुलिस तैनाती


জেলা প্রশাসনের প্রকাশিত তালিকা অনুযায়ী, ছট পুজো সংক্রান্ত জরুরি পরিস্থিতি মোকাবিলায় মোট ১৩টি কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সিভিল ডিফেন্সের সদর দফতর, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন (AMC), দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন (DMC), আসানসোল ও দুর্গাপুর মহকুমাশাসকের দফতর এবং জেলার বিভিন্ন ব্লক উন্নয়ন আধিকারিকের (BDO) কার্যালয়।।
প্রশাসনের এই উদ্যোগের ফলে ছট ব্রতী বা সাধারণ মানুষ কোনও সমস্যায় পড়লে সংশ্লিষ্ট কন্ট্রোল রুমে সরাসরি ফোন করে প্রশাসনের সাহায্য চাইতে পারবেন। ঘাটে ভিড় সামলানো, নিরাপত্তা, আলোকসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতা কিংবা কোনও জরুরি পরিস্থিতি—সব ক্ষেত্রেই দ্রুত পদক্ষেপ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এ বার ছট পুজোয় ঘাটগুলিতে বাড়তি নজরদারির পাশাপাশি পুলিশি নিরাপত্তাও জোরদার করা হয়েছে। প্রশাসনের লক্ষ্য, পুজোর চার দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং নির্বিঘ্নে অর্ঘ্য নিবেদন করতে পারেন ছট ব্রতীরা।
বিশেষ করে আসানসোল ও দুর্গাপুরের মতো ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চলে বিপুল সংখ্যক মানুষের সমাগমের কথা মাথায় রেখেই এই বহুমুখী নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। জেলা প্রশাসনের এই উদ্যোগ ছট পুজোর নিরাপত্তা ব্যবস্থায় নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে বলেই মনে করা হচ্ছে।

ছট পুজোর জন্য প্রকাশিত জরুরি কন্ট্রোল রুমের নম্বর

দফতরযোগাযোগ নম্বর
সিভিল ডিফেন্স, সদর দফতর0341-253650 / 7719377433
আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন (AMC)7479001875
দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন (DMC)9046303910 / 9932253897
আসানসোল মহকুমাশাসকের কন্ট্রোল রুম0341-2252222 / 8697551316
দুর্গাপুর মহকুমাশাসকের কন্ট্রোল রুম0343-2545488 / 7001890383
কাঁকসা BDO9093396293
জামুড়িয়া BDO8918297316
সালানপুর BDO7033850999
অণ্ডাল BDO0341-2373005 / 8240625062
বারাবনি BDO9732168245
রানিগঞ্জ BDO9064256267
পাণ্ডবেশ্বর BDO9434711306
ফরিদপুর BDO8145131000 / 8918509839

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *