Categories: Howrah -Hooghly

বাঙ্গলায় ত্রিবেণীতে কুম্ভ। নাগা সাধুদের নগর পরিক্রমা হবে আগে। পুলিশি নিরাপত্তা আঁটোসাটো।

ত্রিবেনী কুম্ভমেলার চতুর্থ বর্ষের সূচনায় নগরকীর্তন,শক্তিপিঠ পরিক্রমা,রুদ্র অভিষেক,রুদ্র মহাযজ্ঞ,শিব সহস্র নাম,সাধু প্রবচন,ধর্মসভা। এছাড়া
সপ্তর্ষি ঘাটে সন্ধায় হবে গঙ্গা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
নাগা সাধুদের আখড়াও হয়েছে ত্রিবেনীতে।
প্রায় সাতশ বছর আগে হুগলির ত্রিবেনীতে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে কুম্ভ বসত বলে জনশ্রুতি।গঙ্গাসাগরে মকর সংক্রান্তি শেষে ফেরার পথে সাধু সন্ন্যাসীরা পায়ে হেঁটে ত্রিবেনী সঙ্গমে মিলিত হতেন মাঘি পূর্নিমায়।
সেখানে একদিনের কুম্ভ হত, যাকে অনুকুম্ভ বলা হয়।


সেই কুম্ভ আবার শুরু হয়েছে চার বছর আগে।
ত্রিবেনীতে এই তিন দিন বহু মানুষের সমাগম হয়।
গঙ্গার ঘাটে বুধবার মাঘী পুর্নিমাতে হবে পূন্যস্নান।তার আগে নাগা সাধুদের নগর পরিক্রমা হবে।
যাকে ঘিরে প্রশাসনিক তৎপরতা রয়েছে।
প্রয়াগে দূর্ঘটনা দেখে কোনো ঝুঁকি নিতে চাইছে না রাজ্য প্রশাসন।


কুম্ভমেলার নাগা সাধুদের ক্যাম্পের দায়িত্বে থাকা ধর্ম বাবা বলেন,সপ্তর্ষি ঘাট শিবপুর মাঠ আর আর ক্যাম্প এই তিনটি জায়গায় মেলার কাজ চলছে।ক্যাম্পে মূলত সনাতনি কার্যক্রম হবে।সন্ধ্যাবেলায় সপ্তর্ষি ঘাটে দশ হাজার প্রদীপ জ্বালানো হবে।সন্ধ্যা আরতি হবে।পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাতে পারবেন সাধারণ মানুষ।একটা সময় এই সপ্তগ্রামে বাণিজ্য বন্দর ছিল।যেখানে বিদেশি জাহাজ আসতো বাণিজ্য হতো।ত্রিবেণী কুম্ভ কে কেন্দ্র করে সেই আর্থিক আদান-প্রদান বাড়বে।সামাজিক সাংস্কৃতিক প্রসারের পাশাপাশি এলাকার উন্নয়ন হবে আশা করি।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

19 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

3 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago