Paschim Bardhaman

এবার, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল অণ্ডালের আস্ত স্কুল, অভিযোগ, অবৈধ কয়লা উত্তোলনেই বিপদ

একি ভয়াবহ ঘটনা একেবারে একটা আস্ত স্কুল হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল কয়লা খনির ধসের জেরে। তবে রেহাই একটাই দিনের বেলায় স্কুল চলাকালীন এই ইংরেজি মাধ্যম স্কুলটিতে এই ঘটনা ঘটেনি, তাই অসংখ্য পড়ুয়ার জীবন রক্ষা পেল রাতের দিকে এই ধসের ঘটনা ঘটায়। তবে এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন যে আগামীতে অন্য সকল জনবহুল এলাকাগুলিতেও এই ধসের ঘটনা হওত ঘটতে পারে। সোমবার রাত্রে প্রায় ৭ঃ৩০ টা নাগাদ পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্তর্গত খাস কাজোড়ার আজির বাগান এলাকায় একটি বেসরকারি স্কুলের নিচের অংশ হঠাৎ এই ধসের কবলে পড়ে এই ঘটনার যেরে হুর মুড়িয়ে ভেঙে পড়ে স্কুলের বিস্তীর্ণ অংশ, বিষয়টি লক্ষ্য করে আতঙ্কে শিউরে ওঠে স্থানীয় বাসিন্দারা। হঠাৎ করেই স্কুলের ওই অংশটি ধসে পড়ায় সংলগ্ন এলাকা যে ধসের কবলে পড়তে পারে তা নিয়েই অনেকের রাতের ঘুম উড়েছে। ঘটনা প্রসঙ্গে স্থানীয় এলাকার তৃণমূল নেতৃত্বর দাবি করেছেন ই সিএল এর গাফিলতির জন্যই এই ঘটনা ঘটছে। এ বিষয়ে অন্ডাল থানার পুলিশ খবর পাওয়ার পর ইসিএল কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে ওই এলাকাটি বিপদজনক এলাকা হিসেবে চিহ্নিত করে সমস্ত এলাকাটিকে বিপজ্জনক স্থান হিসেবে ঘিরে ফেলেছে। জানা গেছে এদিনের এই ধসের ঘটনায় স্কুল বিল্ডিং টি মাটির নিচে চলে গেছে পাশে একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটিও মাটির গভীরে চলে গেছে আশেপাশের অংশেও যে কোন মুহূর্তে প্রভাব পড়তে পারে বলেই ভয়ে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা বলেই দাবি করেছেন।


তবে স্থানীয় বাসিন্দারা অবৈধ ভাবে কয়লা উত্তোলনকেও দায়ী করছে। তাদের অভিযোগ না ইসিএল না স্থানীয় প্রশাসন নজর দেয় তাই এই ঘটনা ঘটিছে।
বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি জানান ই সি এল এর একশ্রেণীর অসাধু আধিকারিক ও অবৈধ ভাবে কয়লা উত্তোলন যারা করছে সেই কয়লা মাফিয়াদের জন্যই এই ঘটনা ঘটেছে স্থানীয় বাসিন্দাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এরা সকলেই।

News Editor

Recent Posts

মা ঘাঘর বুড়ী মন্দিরে ধর্মচক্র সেবা সমিতির বিজয়া সম্মিলনী, প্রধান অতিথি বিধায়ক কৃষ্ণেন্দু

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বিজয়ার আবহে সম্প্রীতি ও সৌজন্যের বার্তা নিয়ে আসানসোলের মা ঘাঘর…

1 day ago

দুর্গাপুজো মিটতেই ছটের প্রস্তুতি, ঘাট পরিদর্শনে কৃষ্ণেন্দু

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা দুর্গাপুজো মিটতেই এবার ছটপুজোর প্রস্তুতিতে তৎপরতা শুরু করলেন আসানসোল উত্তরের…

2 weeks ago

শারদোৎসবের আবহে বই প্রকাশের আসর, স্মরণে গল্পকার স্বপন ঘোষচৌধুরী

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা উৎসবের আনন্দে যখন মেতে উঠেছে চারপাশ, তখনই বই ও সাহিত্যকে…

2 weeks ago

পালাবদলের পর উন্নয়নের পথে গতি? অরেঞ্জ লাইনে বেলেঘাটা–আইটি সেন্টার অংশে প্রথম ট্রায়াল রান, কলকাতা মেট্রোয় নতুন মাইলফলক

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা কলকাতার মেট্রো সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কবি সুভাষ–জয় হিন্দ…

4 weeks ago