Paschim Bardhaman

বৃন্দাবনের মতন হোলি উৎসব শুরু রানিগঞ্জ

লাল নীল গোলাপি হলুদ সহ বিভিন্ন গোলাপের পাপড়ি দিয়ে আর তার সাথেই রংবেরঙের লিলি ফুলের সমাহারে এবার ফুলের হোলিতে রাঙিয়ে দেওয়া হল রাধা কৃষ্ণ কে। বিগত বছরের ১৫ জুলাই তিন দিনের নানাবিধ কর্মসূচির পর শ্রীকৃষ্ণের পাশেই শ্রী রাধার মর্মর মূর্তি স্থান পেয়েছে, রানীগঞ্জের সীতা রামজি মন্দির প্রাঙ্গনে, আর তারপরে সীতারাম মন্দিরে একের পর এক ধার্মিক কর্মকাণ্ড যেন এই মন্দিরকে আরো আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলেছে । আর তারপরই এবার এই সীতা রাম মন্দিরে সেই রাধা কৃষ্ণের মূর্তির চারিপাশে অসংখ্য গোপাল কৃষ্ণের মূর্তিকে সাজিয়ে, বিগত বছরের ন্যায় এ বছরও পুষ্পের হলি খেলে আনন্দে মুখরিত হলো হাজারো ভক্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় সমগ্র বৃন্দাবন যেন উঠে এল খনি শহর রানীগঞ্জে। এদিন ভজন, কীর্তন গেয়ে হাজারো ভক্ত বৃন্দাবনের হলির সূচনার দিনেই, রানীগঞ্জের সীতারামজি মন্দিরে ফুলের হোলি খেলে, ফুল ছড়িয়ে ফুলে ঢেকে দিল গোপালকৃষ্ণকে। রঙিন ভেষজ আবিরে রাঙিয়েও দিল একে অপরকে। অসংখ্য ভক্ত তাদের গোপালকৃষ্ণকে নিয়ে আসে মন্দির চত্বরে যেখানে রাধা কৃষ্ণের সাথেই ছোট্ট গোপাল ফুলের হোলিতে রাঙ্গিয়ে যায়।

প্রায় ২০০ গোপাল কৃষ্ণ কে এদিন ভক্তরা মন্দিরে নিয়ে এসে এই ফুলের হোলি খেলে, নাচে গানে আনন্দে মেতে ওঠে। রাজস্থানী বাদ্যযন্ত্র ঢাপের তালে ভজন গায়কেরা ভজন পরিবেশন করার সাথেই যুব সদস্যরা সেই বাদ্যযন্ত্র বাজিয়ে রাজস্থানী গানে মাতিয়ে তোলে সারা মন্দির। রাধা কৃষ্ণের ভজন কে অনুসরণ করে, সমস্ত ধর্মপ্রাণ মানুষ সেই ভজন গাইতে গাইতেই ফুলের হোলিতে একে অপরকে রাগিয়ে দেয়। গায়ে রং লাগবে না তাই ফুল ছড়িয়ে একে অপরকে রাঙিয়ে দিতে কোন আপত্তি নেই তাদের। তাই গোটা মন্দিরকে ও একে অপরকে তারা ফুলে ঢেকে দেয়। আর তার সাথেই সুগন্ধি ছড়িয়ে দেওয়া হয় ভক্তদের মধ্যে। সব মিলিয়ে মনে প্রানে একটা আলাদা অনুভূতি এনে দেওয়া এ যেন নতুন বৃন্দাবন উপহার পেয়েছে শহরবাসী এমনটাই দাবি করে সকলে। দাবি করে বৃন্দাবনের যাওয়ার আর লালসা রইলো না এখানেই যেন আস্ত বৃন্দাবন চলে এলো।

News Editor

Recent Posts

তৃতীয় লিঙ্গের দিদিদের হাতেই গণেশ পুজোর শুভ সূচনা, ধাদকায় ৩৬ বছরের ঐতিহ্যে সম্প্রীতির বার্তা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা তৃতীয় লিঙ্গের দিদিদের হাত ধরে শুভ সূচনা হল গণেশ পুজোর।…

5 days ago

Asansol girl Jahnavi wins ₹1 lakh merit scholarship

BANGLAR JAGRAN DOT COM There is a reason for cheer in Asansol’s Sardapally. Jahnavi Sharma,…

6 days ago

ক্লাস একাদশে সেরার স্বীকৃতি, ১ লক্ষ টাকার মেধাবৃত্তি সারদাপল্লীর জাহ্নবীকে

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পড়াশোনায় সাফল্যের মুকুটে নতুন পালক। ক্লাস একাদশের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ…

6 days ago

MURSHIDABAD :- জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, বোমার আঘাতে জখম ASI! সালারে রাতভর উত্তেজনা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রবিবার রাতে জুয়ার ঠেকে হানা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ।…

7 days ago

ছিনতাই রুখতে গিয়ে গুলিবিদ্ধ প্রহরী, দু’রাউন্ড গুলি ছুড়ে পালাল মুখোশধারী দুষ্কৃতীরা

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা রাতের অন্ধকারে 19 নম্বর জাতীয় সড়কের উপর ছিনতাইয়ের চেষ্টা রুখতে…

1 week ago

N. Franklin Jayakumar assumes charge as CMD, NCL

BANGLAR JAGRAN DOT COM KOLKATA - N. Franklin Jayakumar assumed charge as Chairman-cum-Managing Director (CMD)…

2 weeks ago