বাঙ্গলার জাগরন ডট কম সংবাদদাতা
স্কুলের শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। অভিযুক্ত শিক্ষক স্কুল আশায় ক্ষোভ অভিভাবকদের। স্কুল চলাকালীন স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের।স্কুলের ভেতরেই পড়ুয়া থেকে শিক্ষকরা। আসানসোলের উত্তর থানার বাবুতলাব কাজী নজরুল ইসলাম উর্দু ফ্রি প্রাইমারি স্কুলের ঘটনা।
জানা গিয়েছে বছর দেড়েক আগে স্কুল তহবিল থেকে জাল সই করে একাধিকবার ব্যাংক থেকে প্রায় 7 লক্ষ টাকা তুলে নেওবার অভিযোগ ওঠে স্কুলেরই তৎকালীন টিচার ইনচার্জ সৈয়দ আলম কাদরীর বিরুদ্ধে।এই ঘটনার পর ওই সময় সৈয়দ আলম কাদরির বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল। তারপরেও পুর্ন বহালের চিঠি নিয়ে স্কুলে পুনরায় জয়েন করায় অভিভাবকদের অভিযোগ কিভাবে একজন অভিযুক্ত শিক্ষক যার বিরুদ্ধে কোন তদন্ত না করে পুনরায় স্কুলে আসতে পারে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন।তাই এদিন স্কুল চলাকালীন স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে অভিভাবকরা।যদিও শিক্ষক সৈয়দ আলম কাদরী বলেন তিনি এতদিন ব্যক্তিগত ছুটিতে ছিলেন।কেন এই বিক্ষোভ করছে তা জানা নেই।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা হোলির রঙের আনন্দ মুহূর্তে পরিণত হলো শোকে। পুকুরে স্নান করতে…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা পশ্চিমবঙ্গ জুড়ে ঘোষিত ‘উন্নয়ন পর্ব’ কর্মসূচির অংশ হিসেবে রামপ্রসাদপুর এলাকার…
পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় হায়না উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা ভোটের আবহের মধ্যেই আসানসোলের রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোর বাজারের চিনকুটি…