বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা
আসানসোল ও দুর্গাপুর–এ আসানসোল দুর্গাপুর পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে পুলিশ কর্মী, সহযোগী পুলিশ কর্মী, কর্মবন্ধু এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে আনন্দঘন পরিবেশে পালিত হলো হোলি উৎসব।
রঙের এই পবিত্র উৎসবকে ঘিরে সকলেই আবিরে রঙিন হয়ে সৌজন্যবোধ, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্মানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। হাসি-আনন্দ, শুভেচ্ছা বিনিময় এবং মিলনমেলার মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে স্মরণীয়।
ব্যস্ত কর্মজীবনের মাঝেও এই মিলনোৎসব সকলের মধ্যে নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা পৌঁছে দেয়। ভেদাভেদ ভুলে সবাই এক পরিবারের সদস্য— এই বার্তাই উঠে আসে এদিনের অনুষ্ঠানে।
কমিটির কনভেনার শুভাশীষ ঘোষ জানান, এই ধরনের আয়োজন পুলিশ পরিবারে সৌভ্রাতৃত্ব ও মানবিক সম্পর্ক আরও দৃঢ় করে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…
বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…