Paschim Bardhaman

ভোট ঘোষণার আগেই পশ্চিম বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী, শুরু হবে রুট মার্চে নজরদারি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা

নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, তার আগেই পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন থানা এলাকায় এসে পৌঁছাল এক কোম্পানি করে আধা-সেনা জওয়ান। শনিবার সন্ধ্যায় ডানকুনি থেকে বাহিনী প্রথমে আসানসোল ও দুর্গাপুর-এ পৌঁছায়। সেখান থেকে পুলিশ আধিকারিকরা তাঁদের জেলার বিভিন্ন থানায় নিয়ে যান।


জওয়ানদের অস্থায়ীভাবে বিভিন্ন স্কুল, কলেজ ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে থাকার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকেই জেলার বিভিন্ন এলাকায় রুট মার্চ শুরু হবে। আসন্ন দোলযাত্রা ও হোলি উৎসব উপলক্ষেও নিরাপত্তা জোরদার করতে এই রুট মার্চ চালানো হবে।


এদিকে প্রার্থী ঘোষণা না হলেও ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা এলাকাজুড়ে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন। নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এলাকার বাসিন্দাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন স্থানীয়রা। নিরাপত্তা বজায় রাখতে প্রশাসন সর্বদা নজরদারি চালাচ্ছে বলে জানা গিয়েছে।

News Editor

Recent Posts

আসানসোলে ২ লক্ষ টাকা তোলাবাজি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, নিউটাউন থেকে অভিযুক্ত মিন্টু গ্রেফতার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা বালি ও পাথরের ব্যবসায় একচেটিয়া আধিপত্য কায়েম করতে ২ লক্ষ…

14 hours ago

আসানসোলের বুকে নতুন আবাসন প্রকল্প ‘এমারেল্ড হাইটস’, শহরে প্রথম ৫ বিএইচকে ফ্ল্যাট, উদ্ভোদন রবিবার

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোলের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্থল হিসেবে পরিচিত ভগৎ সিং মোড়ে…

1 week ago

জামুড়িয়ায় পুলিশের অভিযানে উদ্ধার রুপো-সোনার গয়না, পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল অভিযুক্ত

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা নির্দিষ্ট সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো…

2 weeks ago

প্রেমপাল সিংয়ের ডেরায় ফের আগ্নেয়াস্ত্র! ৪টি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার, ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা আসানসোল: তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক হরেরাম সিংহের ছেলে প্রেমপাল সিংয়ের…

2 weeks ago

এক লক্ষ টাকায় শিশুপুত্র কেনার অভিযোগ! আসানসোলে দম্পতি-সহ গ্রেফতার ৩

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা এক লক্ষ টাকা দিয়ে দুই মাসের শিশুপুত্রকে কেনার অভিযোগকে কেন্দ্র…

2 weeks ago

থানায় পুলিশের সঙ্গে বচসার পর বিজেপিতে বড় সাংগঠনিক পদক্ষেপ, ভেঙে দেওয়া হল রানীগঞ্জের মণ্ডল-১ কমিটি

বাংলার জাগরণ ডট কম সংবাদদাতা থানায় বিক্ষোভ চলাকালীন পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসা ও বিজেপি নেতাদের…

3 weeks ago